প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Oct 2025, 10:25 AM
গভীর রাতে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার!
সোহেল রানা
কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপাড় গ্রামে সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন লুটে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রহমান মাস্টারের ছেলে মমতাজ উদ্দিন (৪৭)- এর বাড়িতে এই ঘটনা ঘটে। আহত মমতাজ উদ্দিন বর্তমানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত মমতাজ উদ্দিনের ছেলে ইয়াছিন রহমান জানান, রাত আড়াইটার দিকে আমার জেঠা মনির হোসেন দরজায় এসে ডাক দেন। মা-বাবা দরজা খুলতেই কয়েকজন অস্ত্রধারী ডাকাত ঘরে ঢুকে বাবাকে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করে। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। তিনি আরও জানান, এর আগে ডাকাতদল আমার জেঠার ঘরের দরজা ভেঙে মোবাইল ফোন নিয়ে যায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে ডাকতে বাধ্য করে। ডাকাতদল ডাকাতি শেষে বেড়িয়ে গেলে আমরা পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে আসে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি জাবেদ উল ইসলাম) জানান, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। আহত গৃহকর্তার স্ত্রী আসমা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তবে এইদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের পাহারা জোরদারের দাবি জানিয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...