...
শিরোনাম
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬ ⁜ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত ⁜ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা ⁜ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক ⁜ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ ⁜ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ⁜ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন ⁜ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া ⁜ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ ⁜ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত ⁜ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Oct 2025, 11:13 AM

...
কুবি ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা, শিক্ষার্থীদের ক্ষোভ News Image

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সকালের নাস্তায় তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তোফাজ্জেল হোসেন তাসরীফ নামের এক শিক্ষার্থী সকালের খাবার খেতে গিয়ে খাবারে তেলাপোকা দেখতে পান বলে জানা যায়।

জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে তাসরীফ নাস্তা করে তেহারি নিতে যান। তখন তাকে দেওয়া খাবারে বড় আকৃতির একটি তেলাপোকা দেখতে পান। তোফাজ্জেল হোসেল তাসরীফ বলেন, 'আজকে সকালে ক্যাফেতে নাস্তা করার জন্য তেহারি অর্ডার করি। তেহারি হাতে পাওয়ার পর আমি তেহারির ভেতরে তেলাপোকা দেখতে পাই। যে মামা আমাকে তেহারিটা দিয়েছিলো তাকে দেখাই এটা তেলাপোকা কি না? তিনি স্বীকার করলেন যে এটা তেলাপোকা। তারপর কাউন্টারে থাকা আপুর সাথে কথা বলি। উনি তখন ক্যাফের কিচেন আমাকে দেখায় বললেন এখানে নাকি তেলাপোকার আসার মতো পরিবেশ নেই, তাহলে কীভাবে আসলো? 

তিনি আরও বলেন, 'আমি দেখলাম যে আমার যে খাবারটা পাতিলের শেষের দিকের ছিল। এর আগে অনেকেই খাবারটা খেয়েছে। আর খাবারের তেলাপোকাটা ভাজা ছিল, এর মধ্যে তেলও ছিল। মানে এটা প্রথম থেকেই রান্না করা তেলাপোকা ছিল।'

প্রত্যক্ষদর্শী আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, 'তাসরীফ যখন খাবারটা নেয় তখন আমরা চারজন ছিলাম। খাবার নেওয়ার সাথে সাথেই তাসরীফ খাবারে তেলাপোকাটা দেখতে পায়।'

তাসরীফকে খাবার সরবরাহ করার দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন, 'যখন তাকে (তাসরীফ) খাবার দিই তখন খাবারে কিছু দেখি নাই। উনি তার হাতে তেলাপোকাটা নিয়ে আমাকে দেখায় যে খাবারে তেলাপোকা।'

এবিষয়ে ক্যাফেটেরিয়া পরিচালনার পরিচালক সুমা আহমেদ বলেন, 'যখন ঘটনাটা ঘটে তখন আমি ক্যাশ কাউন্টারে ছিলাম। ওই মুহূর্তে যেহেতু আমি সেখানে ছিলাম না; তাই আমি বলতে পারছি না আসলে তেলাপোকা সার্ভ করা হয়েছে কি না। আমি এইটুকু এখন চেক করতে পারি কোথা থেকে সমস্যাটা হয়েছে, সার্ভ করার সময় কি তেলাপোকা ছিল কি না? তবে, যদি তেলাপোকা থাকতো; যিনি সার্ভ করেছে তার চোখে অবশ্যই পড়তো। আর তেলাপোকা নরম জাতীয় প্রাণী, গরম তেলে যখন ছাড়বেন দেখবেন পাখনা যা আছে সব ছড়িয়ে যাবে।'

তিনি আরও বলেন, 'এখন আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, তারপর যাচাই বাছাই করেন। আর আমরা প্রতিদিন গরম পানি দিয়ে কিচেন পরিষ্কার করি। তেলাপোকা থাকার কথা না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের যাতে ভালো খাবার দিতে পারি।'

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব বলেন, 'সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সব কিছু যাচাই বাছাই করে প্রশাসন সিদ্ধান্ত নেবে। এর আগে আমরা কিছু বলতে পারছি না।' উল্লেখ্য, এর আগেও ক্যাফেটেরিয়ার খাবারে পোকামাকড় পাওয়া এবং নি¤œমানের খাবার সরবরাহের অভিযোগ করেছিল শিক্ষার্থীরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...

নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...

কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...

ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...

তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে    প্রস্তুতিমূলক সভা
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...

চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে  ৫ সদস্যের কমিটি গঠন
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
➤ ব্রাহ্মণপাড়ায় ২ হাজার ইয়াবা উদ্ধার, চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার-৬
➤ কুল্লাপাথর থেকে উদ্ধার করা ২৫টি সুন্দি কাছিম সালদা নদীতে অবমুক্ত
➤ মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ১১ ড্রেজার অপসারণ ও ৩ লাখ টাকা জরিমানা
➤ ব্রাহ্মণপাড়া থানার মাদক উদ্ধারে সাফল্য, বিশেষ পুরস্কার পেলেন ওসি ফারুক
➤ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্হা বহাল থাকাবস্থায় নালিশী ভূমিতে জোর পূ্বক প্রবেশ
➤ চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক
➤ কুবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত
➤ কুমিল্লার সাইফ উদ্দিন রতনের সাফল্যের মুকুটে নতুন পালক, ব্যারিষ্টার আ্যট ল' ডিগ্রি অর্জন
➤ ‘গর্ভবতীদের প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন চৌদ্দগ্রামের নারী চিকিৎসক কেয়া
➤ দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী নারী সমাবেশ
➤ মাদক উদ্ধার ও পরোয়ানা তামিল ব্রাহ্মণপাড়া থানার একাধিক কর্মকর্তা পুরস্কৃত
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir