প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 17 Oct 2025, 11:19 AM
হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। বলেছেন, যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, তাহলে আমাদের অন্য কোনো উপায় থাকবে না; আমরা হামলা চালাব এবং তাদের মেরে ফেলব। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ওই অভিযানগুলোতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করবে না।
শুক্রবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সতর্ক করে ট্রাম্প লিখেছেন, “যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না—তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না; আমরা হামলা চালাব এবং তাদের মেরে ফেলব। এই বিষয়ে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ!”
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প স্পষ্ট করেন, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না। তিনি বলেন, “মার্কিন সেনারা গাজায় প্রবেশ করবে না।ওটা আমরা করব না। আমাদের করতে হবে না। আশপাশেই এমন কিছু লোক আছে, যারা আমাদের তত্ত্বাবধানে সহজেই কাজটা সম্পন্ন করবে।”
এই বক্তব্যে ট্রাম্প সরাসরি নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত স্পষ্টতই ইসরায়েলের দিকেই।
হামাসের বিরুদ্ধে ট্রাম্পের এই হুমকি ইঙ্গিত করছে তার অবস্থানের নাটকীয় পরিবর্তনকে। এর আগে তিনি হামাসের গাজায় গ্যাং দমনের পদক্ষেপকে সমর্থন জানিয়েছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...