প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Oct 2025, 11:16 AM
আজ জুলাই সনদ সাক্ষরসহ যেসব কর্মসূচি রয়েছে
আগামী জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীতে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকছে সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সরকারি ছুটির দিন ঐতিহাসিক জুলাই সনদ সাক্ষরসহ জামায়াত, এনসিপি বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর মধ্যে সকাল ১০ টায় বাংলামোটরের নেভি কলোনিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ আত্মপ্রকাশ করবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ অনান্য নেতারা।
সকাল সাড়ে ১১ টায় রাজধানীর ফরচুন শপিংমলে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকরদের ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
অন্যদিকে দুপুর আড়াইটায় মিরপুর ১০ এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে জামায়াতের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
এছাড়া বিকেলে চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ সরকারের উচ্চ পর্দস্থ কর্মকর্তারা থাকবেন। মানিক মিয়া এভিনিউয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...