প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2025, 9:44 AM
ব্রাহ্মণপাড়ায় মায়ের সাথে অভিমান করে এক কিশোরীর আত্মহত্যা
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে জান্নাত আক্তার সাবা (১৫) নামে এক কিশোরী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। গত ১৭ অক্টোবর (শুক্রবার) দুপুরে গলায় ফাঁস দিয়ে তার মৃত্যু হয়। মৃত জান্নাত আক্তার সাবা ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এলাকার আবুল কাশেমের মেয়ে।
জানা যায়, জান্নাত আক্তার সাবা স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করত। ঘটনার দিন (১৭ অক্টোবর) সকালে জান্নাত আক্তার সাবার মা রাশিদা বেগম লেখাপড়ার বিষয়ে মেয়েকে শাসন করেন। পরবর্তীতে জান্নাত আক্তার সাবা, মায়ের কথায় অভিমান করে সবার অগোচরে বসত ঘরের দরজা জানালা বন্ধ করে সকালে ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তিতে পরিবারের লোকজন সাবাকে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। পরে তার সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় সে ঘরের সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
পরে তার ডাকচিৎকারে বাড়ীর লোকজন উপস্থিত হয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। কর্তব্যরত পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...