প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2025, 9:46 AM
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে দেবিদ্বারে মানববন্ধন
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বারের বাগুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে স্কুল কলজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং পরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড. মো. জসিম উদ্দিন, মো. ফজলুল ছাত্তার, মো. সেলিম রানা, মো. মিজানুর রহমান, মো. মাহবুব আলম দোলন, মো. মকবুল হোসেন, মো. নাজমুল হাসান, মো. সোহাগ হোসেন, মো. হাসানুর রহমান ও মো. শান্ত মীর, মো. আহসান হাবীব, মো. শামছু মিয়া, মো. ইব্রাহিম খলিল, মো. রোবেল আহমেদ, মো. হানিফ, মো. রাকিব, জীবন দাশ ও মো. কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য, রেমিট্যান্স ও প্রশাসনিক কাঠামোর দিক থেকে কুমিল্লা বরাবরই অগ্রগামী। তাই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি। তারা অভিযোগ করে বলেন, কোন এক অদৃশ্য মহলের ষড়যন্ত্রে বারবার এ উদ্যোগ থেমে যায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...