প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Oct 2025, 12:12 AM
তিতাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে লালপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে উপজেলা প্রশাসন। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭জন ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা বিতরণ করা হয়। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। বাকি ৪টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, শনিবার তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়। উক্ত তালিকা থেকে প্রশাসনের পক্ষ থেকে ৭টি দোকানের মালিককে অর্থ্যাৎ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা করে ৪৯ হাজার টাকা নগদ বিতরণ করা হয়েছে। উক্ত অনুদান বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন উপস্থিত ছিলেন। অনুদান পাওয়া ব্যক্তিরা হলেন, মোশারফ হোসেন, খোরশেদা আক্তার, সিদ্দিকুর রহমান, আব্দুল মতিন, মো. কাউছার মিয়া, জুয়েল সরকার ও কাউছার আলম।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন বলেন, শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর শনিবার সকালে এসিল্যাণ্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া আমরা যে তালিকা পেয়েছি তা থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৭জন ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সরকারি ভাবে এ অনুদান দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...