প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Oct 2025, 12:09 AM
সদর দক্ষিণের ভোটারদের দ্বারে দ্বারে হাজী ইয়াছিন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশীদ ইয়াসিন। এসময় এলাকার সাধারণ জনগণের মাঝে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা তুলে ধরেন তিনি। হাজী আমিনুর রশীদ ইয়াসিনের এ কর্মসূচিকে কেন্দ্র করে সুয়াগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মীরা জানান, তারা তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রচার কার্যক্রম চালিয়ে যাবেন।
হাজী আমিন উর রশীদ ইয়াসিন বলেন, বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে। তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একমাত্র কার্যকর রূপরেখা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়, তাই আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি। তিনি আরও বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নাগরিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
লিফলেট বিতরণকালে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা এসএ বারী সেলিমসহ স্থানীয় বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...