...
শিরোনাম
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো ⁜ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি ⁜ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট ⁜ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের ⁜ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি ⁜ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ⁜ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের ⁜ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি ⁜ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া ⁜ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক ⁜ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান ⁜ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস ⁜ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও ⁜ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম, ⁜ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি ⁜ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ⁜ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া ⁜ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা? ⁜ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার ⁜ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 12:59 AM

...
তীব্র গরমে কুমিল্লায় জনজীবন বিপর্যস্ত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে News Image

নিজস্ব প্রতিবেদক

চলতি জুন মাসের শুরু থেকেই কুমিল্লায় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে অতিরিক্ত গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। মাঝেমধ্যে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হলেও, তা সাময়িক স্বস্তি দিলেও পরক্ষণেই আবার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের প্রথম ১২ দিনে কুমিল্লায় বিভিন্ন সময়ে মোট ১২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ৮ জুন জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৩ জুন রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিনই তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রির উপরে থাকছে।

তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায়, মাঝে মাঝে হওয়া ঝড়-বৃষ্টিতে অনেকেই জ্বর, সর্দি, কাশি ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা জারি করে জনসমাগমস্থলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

কুমিল্লার মুরাদনগরে রোদ আর তীব্র তাপদাহের কারণে হাঁসফাঁস করছে মানুষজন, বিপর্যস্থ হয়ে পড়েছে জনজীবন। অসনীয় গরমে সবচেয়ে কষ্টে আছেন দিন-মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ। রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই বেশি যে বাইরে কাজ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। জীবিকার তাগিদে উপায়ন্তু না দেখে তীব্র রোদেই কাজে বের হতে হয় খেটে খাওয়া মানুষদের। দিন মজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অন্য সবার চেয়ে বেশি।

পঞ্চাশোর্ধ রিকশাচালক রশিদ মিয়া গরমে ক্লান্ত হয়ে গেছেন। যাত্রী নামিয়ে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে শরবত খাচ্ছেন। তিনি জানান, গরমের মধ্যে একটা ভাড়া মারার পর পানি খেতে হয়, বিশ্রাম নিতে হয়। শরীরে জোর কমে আসে। বেশি গরম পড়ায় দীর্ঘক্ষণ কাজ করা সম্ভব হয় না। ক্লান্ত হয়ে পড়ি। আমরা গরিব মানুষ, পেট চালানোর জন্য গরম হলেও বের হতে হয়। 

ভ্যানচালক মালেক মিয়া বলেন, গরমের কারনে দিনে বেশি ভাড়া টানতে পারি না। শরীর ক্লান্ত হয়ে যায়। ভাড়াও পাইতেছি কম।

নির্মাণ শ্রমিক আলামিন জানান, গরমের মধ্যে কাজ করতে কষ্ট হয়। কিন্তু কাজ না করলে তো কেউ টাকা দেবে না। কাজ না করলে পরিবারসহ না খেয়ে থাকতে হবে। তাই গরমের মধ্যেও প্রতিদিন কাজে ছুটতে হচ্ছে।

তবে গরম বাড়ায় বিক্রি বেড়েছে শরবত বিক্রেতাদের। উপজেলা সদরের আল্লাহু চত্ত্বরের সামনে শরবত বিক্রি করছিলেন কবির হোসেন। তিনি জানান, গরমে তার বিক্রির পরিমাণ অনেক বেড়েছে। শ্রমজীবী মানুষ ও পথচারীরা শরবত খাওয়ার জন্য তার দোকানে ভিড় করছেন। আগের চেয়ে এখন শরবতের ব্যবসা ভালোই হচ্ছে।

তীব্র গরমের কারনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাদের মধ্যে বেশির ভাগই শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে তীব্র গরমে অসুস্থ হয়ে আসা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা বলছেন, রোগীদের মধ্যে বেশির ভাগই শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। তীব্র দাবদাহ উপেক্ষা করে শ্রমজীবী ও দিনমজুররা রোদের মধ্যে কাজ করায় বেশি অসুস্থ হয়ে পড়ছেন।

চিকিৎসকরা জানান, শ্রমজীবীরা প্রচ- তাপপ্রবাহের মধ্যে বাইরে কাজ করেন বলে তাদের ঝুঁকি বেশি। গরমে একটানা কাজ করতে গিয়ে প্রচ- ঘাম হয়। এ সময়ে দেহে লালচে ফোসকা পড়া, বমি ভাব, অবসাদ, মাথা ঘোরা, মাংসপেশির খিঁচুনি (হিটক্র্যাম্পস) ও হিটস্ট্রোক হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে হিটস্ট্রোকে মৃত্যু পর্যন্ত হতে পারে। পানিশূন্যতা থেকে কিডনির ঝুঁকি তৈরি হতে পারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিক পরামর্শ দিয়ে বলেন, কাজ করার সময় শরীর যেন পানিশূন্য হয়ে না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। প্রচুর পানি পান করতে হবে। তবে ঠান্ডা পানি ঢকঢক করে দ্রুত পান করা যাবে না। শ্রমজীবী মানুষদের মধ্যে রাস্তাঘাটের শরবত পান করতে দেখা যায়। এ সময়ে দূষিত পানি ও খাবার থেকে কলেরা, ডায়রিয়া দেখা দিতে পারে। তাই বিশুদ্ধ পানি ও খাবার খেতে হবে। কাজের সময় সাদা ও হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে। শ্রমজীবী মানুষের বাইরে এ সময়ে শিশু ও বয়স্কদের প্রতিও যতœ নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো

নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...

ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...

পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট

ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...

টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের

ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...

এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...

বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...

এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
➤ ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
➤ পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
➤ টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
➤ জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার কোটি রুপি
➤ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
➤ বিধ্বস্ত বিমানের ৩ পাইলটকে মুক্তির দাবি ইরানের
➤ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তার পর কিয়েভে বিস্ফোরণের শব্দ : এএফপি
➤ যে কারণে কলকাতার রাজপথে নামলেন জয়া
➤ অভিনেত্রী রিধির আত্মহত্যা, গ্রেফতার হলেন প্রেমিক
➤ সত্য সামনে আসবেই: সাদিয়া আয়মান
➤ মহাকাব্যিক জয়ে ডারউইনে বাংলাদেশের ইতিহাস
➤ অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
➤ লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
➤ উদ্বোধন হলো ‌‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
➤ শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
➤ গ্রিন-স্টার্কের ব‍্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
➤ শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
➤ কাতারে ৩ ইরানি বৈমানিক আটক : দোহার স্পষ্ট অস্বীকার
➤ পানি ছোড়ার অভিযোগে ঘর থেকে বের করে মারধর; ঘটনায় এলাকায় ক্ষোভ, তদন্তের দাবি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir