প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jun 2025, 1:00 AM
ব্রাহ্মণপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িঘর নির্মাণের অভিযোগ
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ করেন ভুক্তভোগী ছোট ধুশিয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া। তিনি বলেন গত ৮ মে কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে পিয়ার মামলা নং ৪৬৯/ ২৫ রুজু করি আমাদের একই এলাকার হোসেন মিয়ার মেয়ে হনুফা আক্তার ও তার বাবার বিরুদ্ধে। তারা কিছুদিন যাবত আমাদের জায়গার মধ্যে জোরপূর্বক ঘর নির্মাণের পায়তারা করে পরে আমি তাদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি আইনে ১৪৫ ধারায় মামলা করি।উক্ত মামলার প্রেক্ষিতে কুমিল্লা বিজ্ঞ আদালত ১৪৫ ধারা অনুযায়ী ব্রাহ্মণপাড়া থানাকে আর্দেশ প্রদান করেন উভয় পক্ষকে শান্তি -শৃঙ্খলা বজায় রাখা এবং স্ব- স্ব অবস্থানে থাকার জন্য। কিন্তু হনুফা আক্তার ও তার বাবা হোসেন মিয়া সঙ্গীয় কিছু লোক নিয়ে আমার মামলার জায়গায় ১৪৫ ধারা ভঙ্গ করে গত দু একদিন যাবত মিস্ত্রি দিয়ে গড় নির্মাণ করছে। এ ব্যাপারে আমি বাধা দিলে তারা বিভিন্ন সময় আমাকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে পরে আমি উপায়ন্তু না পেয়ে ব্রাহ্মণপাড়া থানা কে জানালে ব্রাহ্মণপাড়া থানা দিয়ে পুনরায় সতর্ক করে আসে।
এ ব্যাপারে অভিযুক্ত হনুফা আক্তার বলেন আদালতে নিষেধাজ্ঞা জারি আছে ঠিকই কিন্তু আমাকে স্থানীয় চেয়ারম্যান ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দেন তার নির্দেশ মতে আমি ঘর নির্মাণ করছি।
এ ব্যাপারে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো: মুসা জানান, আমি বর্তমানে ছুটিতে আছি এবং উভয় পক্ষকে থানা থেকে নোটিশ প্রেরন করেছি ও আদালতের নির্দেশ অনুযায়ী শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য উভয় পক্ষকে সতর্ক করেছি। এরপরে যদি কেউ আইন অমান্য করে কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগরের বাঙ্গরায় অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে পু...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ক্লুলেস অটোচালক মাহাবুব আলম...
ধর্ষণ মামলায় রিমান্ডে শিবিরের বহিষ্কৃত নেতা জিসান
কুমিল্লা প্রতিনিধিধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী...
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে...
নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার মিথ্যা রিপো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নাসরুল্লাহ রুবেলের বিরুদ্ধে ৫০ হাজার...
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষ...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা পাওয়ার অভিযোগ উ...
দেবিদ্বারে রাস্তা ও ড্রেনের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারদেবিদ্বারে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের পেছনে বসবাসরত ৮টি পরিবারের চলাচলের...