...
শিরোনাম
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল ⁜ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া ⁜ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ ⁜ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল ⁜ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি ⁜ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড ⁜ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী ⁜ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা ⁜ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার ⁜ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ⁜ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য ⁜ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:02 AM

...
ব্রাহ্মণপাড়ায় গোমতী চরে মুলা চাষে হাসি ফুটেছে কৃষকের মুখে News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোমতী নদীর চরে আগাম মুলা চাষ করে ভালো ফলন পেয়ে মুখে হাসি ফুটেছে কৃষকদের। শীত মৌসুমের আগেই বাজারে মুলা উঠতে শুরু করায় কৃষকরা পাচ্ছেন ভালো দাম ও বাড়তি লাভ। সরেজমিনে উপজেলার মালাপাড়া ইউনিয়নের গোমতী চরাঞ্চলে ঘুরে দেখা গেছে, চরজুড়ে সবুজের সমারোহ। কোথাও মাঠজুড়ে সবুজ পাতার নিচে সাদা মুলায় সৃষ্টি হয়েছে এক অপরূপ দৃশ্য। কৃষকরা মাঠ থেকে মুলা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। নারী-পুরুষ একসঙ্গে মুলা সংগ্রহ, ধোয়া, আঁটি বাঁধা ও বিক্রির প্রস্তুতিতে কাজ করছেন। কেউ কেউ সংগৃহীত মুলা পিকআপে তোলার জন্য গোমতীর তীরে জমা করছেন।

চরের বিভিন্ন স্থানে কৃষকরা মুলার পুরো জমি পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন। পাইকাররা শ্রমিক নিয়ে মাঠ থেকে মুলা সংগ্রহ করে পিকআপে তুলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। এসব মুলা মূলত নিমসার পাইকারি বাজার হয়ে দেশের নানা প্রান্তে যাচ্ছে।

গোমতী চরে শুধু মুলাই নয়, পাশাপাশি চাষ হচ্ছে ধনেপাতা, পুঁইশাক, লাউ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালংশাক, ডাটা ও লালশাকসহ নানা আগাম শীতকালীন সবজি।

গোমতী চরের কৃষক সালাউদ্দিন বলেন, শরতের শুরুতেই বীজ বপন করেছিলাম। আগাম চাষে যত্ন নিতে হয়েছে বেশি, তবে খরচ হয়েছে কম। মাঝখানে বৃষ্টির কারণে কিছু ক্ষতি হলেও ফলন ভালো পেয়েছি। এখন বাজারে দামও ভালো।

কৃষক সোবান মিয়া জানান, এ বছর তিনি ৯ শতক জমিতে আগাম মুলা চাষ করেছেন। এর মধ্যে ৪ শতক জমির মুলা পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছেন।

ফলন আশানুরূপ হয়েছে। খরচ বাদ দিয়েও ভালো লাভ হবে বলে আশা করছি, বলেন তিনি।

অন্য এক কৃষক মনিরুল ইসলাম বলেন, গোমতী চরের মুলার স্বাদ ভালো, তাই চাহিদাও বেশি। দেশের বিভিন্ন এলাকায় এ মুলা যাচ্ছে। ফলনও ভালো হয়েছে, দামও পাচ্ছি ভালো। তবে যেসব জায়গায় পানি নিষ্কাশন ঠিকমতো হয়নি, সেখানে ফলন একটু কম। চরের কৃষকরা বলছেন, আগাম চাষে ঝুঁকি থাকলেও ভালো আবহাওয়া ও সঠিক পরিচর্যায় এ বছর মুলার ফলন ও দাম দুই-ই আশানুরূপ হওয়ায় তাদের মুখে এখন তৃপ্তির হাসি।ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, গোমতীর চরে আগাম মুলা চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। মুলা ছাড়াও চরাঞ্চলে আগাম নানা সবজির চাষ চলছে। কৃষি অফিস কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দিচ্ছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ

মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...

অপ্রতিমের হত্যাকারীকে   গ্রেপ্তারে ১২ ঘণ্টার   আলটিমেটাম
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...

‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের   লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্রত্যক্ষদর্শী
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...

কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...

‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব   চাই’-এমপিকে অপ্রতিমের মা ড. নাহিদা
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...

আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...

অপ্রতিমের মৃত্যুর   ঘটনায় আমি লজ্জিত  মনিরুল হক চৌধুরী এমপি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি

নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
➤ এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন না সাইকিয়া
➤ ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উদাহরণ
➤ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
➤ তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
➤ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
➤ ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের উপপ্রধানমন্ত্রী
➤ ইয়েমেনে লড়াই শুরুর পর প্রথমবার রিয়াদে বিমান হামলার সতর্কতা
➤ ‘ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার
➤ ২৪ দিনেই ৩০০ কোটি, নতুন ইতিহাস গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’
➤ চার চরিত্রে আল্লু অর্জুন? ‘রাকা’ ঘিরে বাড়ছে রহস্য
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir