প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:06 AM
কুবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
কুবি প্রতিনিধি
দেশজুড়ে ধর্মীয় উগ্রবাদী কর্মকাণ্ড, সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী', 'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', 'সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'মোদির সন্তানেরা, হুঁশিয়ার সাবধান', 'ভারতের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, 'আমাদের এমন এক সময় এসেছে যখন চুপ থাকাটা স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতার শামিল। আজ যারা আমাদের গলা চেপে ধরছে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা মানে আত্মসমর্পণের শামিল। যা বিগত স্বৈরাচার করে আসছে আমাদের প্রতিবেশী দেশের সাথে। আজ ইসকন আলিফ হত্যা থেকে মাওলানা মহিবুল্লাহ পর্যন্ত এ দেশে সন্ত্রাসী কার্যক্রম দিনের পর দিন করেই যাচ্ছে। আমাদের দেশে এমন কোন নজির নেই যে, কোনো সন্ত্রাসী কার্যক্রম করে আসামি জেলে গেলে বাদী পক্ষের আইনজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। বর্তমানে স্বৈরাচারী হাসিনার পক্ষের যে আইনজীবী মামলা লড়ছেন উনি নিরাপদেই তার কার্যক্রম চালাচ্ছেন। কিন্তু ইসকন অ্যাডভোকেট আলিফ হত্যার মাধ্যমে তার উগ্রতার মুখোশ উন্মোচন করেছে।
বিক্ষোভ মিছিলে লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসান অন্তর বলেন, 'আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গি সংগঠন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ও ছদ্মবেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম দেখে আমার মনে হচ্ছে আমাদের মুসলিম ভাইদের টার্গেট কিলিং মিশনে নেমেছে। এরা আমাদের বোনদের টার্গেট করে প্রেমের প্রস্তাব, মিথ্যা বলা ও বিয়ের নাম করে জোরপূর্বক ধর্মান্তরিত করছে। আমরা এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এ বাংলার মুসলিম ভাইরা বসে থাকবে না।'
লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, 'ইসকন প্রকাশ্যে এবং গোপনে অনেক হত্যাকাণ্ডের সাথে জড়িত। এবং তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মুসলিম নারীদেরকে অকথ্য ভাষায় হ্যারেস করে। কয়দিন আগে বুয়েটে একজন নারী শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। এছাড়াও গাজীপুরে মুহিব্বুল্লাহ হুজুরকে ইসকনের বিরুদ্ধে কথা বলায় গুম করে তাকে হাত-পা বেঁধে ফেলে রেখেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম দ্রুতই বন্ধ করতে হবে। ইসকন যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে তা অনতিবিলম্বে দমন করতে হবে। এবং তাদের সকল অপরাধের বিচার করতে হবে। সর্বোপরি ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...