প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 12:08 AM
কুমিল্লা-২ এ বিএনপি'র মনোনয়ন পেতে কাজ করছেন সম্ভাবনাময়ী দুই তরুন
ফজলুল হক জয়
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিএনপি'র মনোনয়ন পেতে কাজ করছেন সম্ভাবনাময়ী দুই তরুন বিএনপি নেতা। সাবেক এই দুই ছাত্রদল নেতার হয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার।এর একজন হচ্ছেন মনোয়ার সরকার অপরজন হচ্ছেন ওমর ফারুক মুন্না। ইতিমধ্যেই এই দুই সাবেক ছাত্রনেতা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন।গুঞ্জন রয়েছে ক্লিন ইমেজ এবং তরুণ প্রার্থী বিবেচনায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে পারেন এদের যে কেউ।স্থানীয় সূত্র মতে,মনোয়ার সরকার সব সময় অসহায়, নির্যাতিত জনগোষ্ঠীর পাশে থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে আসছেন।যার কারণে হোমনা- তিতাসের সাধারণ ভোটারদের ব্যাপক একটি অংশ তাকে জনপ্রতিনিধি হিসেবে চান।তাছাড়া দলীয় হাইকমান্ডের সাথেও রয়েছে মনোয়ার সরকারের ঘনিষ্ঠ যোগসূত্র।সবকিছু বিবেচনায় মনোয়ার সরকার যেকোনো সময় চমক দেখাতে পারেন বলে চাউর রয়েছে । এক সাক্ষাৎকারে মনোয়ার সরকার বলেন,স্বৈরাচার সরকারের আমলে আমি বিভিন্নভাবে নির্যাতিত ছিলাম।তারপরও দলের হয়ে সব সময় মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি।তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,দলীয় মনোনয়ন আমি পেলে কুমিল্লা-২ আসনের মানুষ সবচেয়ে বেশি খুশি হবে।
কুমিল্লা-২ আসনে দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন ওমর ফারুক মুন্নাও।মুন্নার অতীত রাজনৈতিক ক্যারিয়ার বিশ্লেষণ করে দেখা গেছে তিনি সবসময় দলীয় ব্যানারে রাজপথের একজন নিয়মিত সৈনিক হিসেবে কাজ করেছেন।ইতিমধ্যেই মুন্না তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হোমনা এবং তিতাস উপজেলায় দলের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।এক সাক্ষাৎকারে ওমর ফারুক মুন্না বলেন, জনগণের সেবা করার জন্যই জনপ্রতিনিধি হতে চাই।দলের জন্য সব সময় জীবন দিতেও প্রস্তুত। দল যদি আমাকে যোগ্য মনে করেন এবং নমিনেশন প্রদান করেন বিপুল ভোটে এই আসনটি দলকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য,কুমিল্লা-২ আসনে মনোনয়ন পেতে কাজ করছেন প্রায় অর্ধ ডজনের উপরে প্রার্থী। স্থানীয় জরিপ মতে,মনোয়ার সরকার এবং ওমর ফারুক মুন্না ইতিমধ্যেই হেভিওয়েট প্রার্থীদের অন্যতম প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। তবে দল কাকে মনোনীত করবেন সেটা একান্তই দলের ব্যাপার এবং এই আসন থেকে বিএনপি'র চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কয়েকটি দিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...