প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 8:08 PM
সোনারগাঁও স্টিলস লিমিটেডের রিটেইলার মিট
সংবাদ বিজ্ঞপ্তি
“আপনার আস্থা আমাদের শক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বৃহস্পতিবার ২৩ অক্টোবর কুমিল্লায় ঝড়হধৎমধড়হ ঝঃববষ খঃফ. এর উদ্যোগে অত্র অঞ্চলের (চাঁদপুর, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম মিরসরাই, কুমিল্লা সদর) ডিলার, রিটেইলার, ইঞ্জিনিয়ার, কন্টাক্টর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে “রিটেইলার মিট-২০২৫” অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মোঃ হানিফ। তিনি বলেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, সুদকে করেছে হারাম। আমাদের প্রিয় নবী (স.) নিজে ব্যবসা করেছেন এবং অন্যকে ব্যবসা করার জন্য উৎসাহ দিয়েছেন।
অতিথিদের আসনগ্রহণ ও ফুল দিয়ে বরণ করার পর ব্যবসায়ীদের সংক্ষিপ্ত পরিচিতি পর্ব শুরু হয়। বিশেষ অতিথি রহিম গ্রুপের হেড অফ অডিট জনাব মোঃ আজাদ হোসাইন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ৬৭ বছর ধরে এই গ্রুপের ব্রান্ড ভেল্যু ভালো বলেই এই গ্রুপ টিকে আছে। বিশেষ অতিথি জনাব হাফিজুর রহমান রিপন (ডিজিএম, সোনারগাঁও স্টিলস লিমিটেড) এই গ্রুপের পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বলেন, এই গ্রুপের পণ্য আধুনিক টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়। ব্যবসায়ীদেরকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান করেন যেন তাদের ব্যবসার উন্নতি ঘটে দ্রুত গতিতে।
ম্যানেজিং ডিরেক্টর মারুফ মহসিন ভিডিও কনফারেন্সে বলেন, তাদের পণ্যের উপর মানুষের আস্হা বহু পুরানো। তিনি বলেন, “আমাদের জার্নি মাত্রই শুরু, এখনও শেষ হয়নি।” এই ব্রান্ড যেন জেলা উপজেলায় ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা ব্যক্ত করেন। ডিলারদের মধ্যে একজন বলেন, ব্যবসাকে সহজ করার জন্য তারা সাধ্যমত কাজ করছেন। রডের ডিলার মাইনুল আরেফিন তমাল বলেন, “এই গ্রুপের পণ্যের ব্যবহার বহু বেড়েছে, এখন দরকার ব্রান্ডিং।” এরপর বক্তব্য পেশ করেন সভাপতি রহিম গ্রুপের ঐঙঅ মোঃ গোলাম সারোয়ার। তিনি বলেন, “আমাদের গ্রুপের ফাউন্ডার বেশি প্রচারমুখী ছিলেন না। থার্ড জেনারেশন এখন ব্রান্ডিং নিয়ে কাজ করছে।” এই রকম প্রোগ্রাম জাতীয় পর্যায়ে করার কথাও তিনি প্রকাশ করেন।
এরপর বক্তব্য পেশ করেন প্রধান অতিথি প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া। তিনি বলেন, “ব্রান্ডের চেয়েও স্ট্রেন্থ বেশি দরকার।” আরও বলেন, “যে স্টীলে যত ফরেন বডি কম থাকে, সেই স্টিলই তত বেশি ইফেক্টিভ।”
তিনি দেশীয় পণ্য ব্যবহারে অধিক জোর দিয়ে বক্তব্য রাখেন এবং বলেন, দেশি পণ্য যেন আগে প্রায়োরিটি পায়—সেই বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে প্রায় শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন। রিটেইলার মিট অনুষ্ঠানটিতে ঝড়হধৎমধড়হ ঝঃববষং খঃফ. এর সকল পণ্যের (ঝঝখ-৩৪৫ অহমষব, ঈযধহহবষ, ঝয়ঁধৎব ইধৎ, চধষরহ ইধৎ, ঋষধঃ ইধৎ) পরিদর্শন, পণ্যের ব্যবহার সম্পর্কে ধারণা ও পণ্যের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, জঅঐওগ এজঙটচ ১৯৫৮ সাল হতে বাংলাদেশে উন্নত মানের ও যুগোপযোগী প্রযুক্তির বিভিন্ন স্টিল সেকশন আইটেম বাজারজাতকরণ করে আসছে। জঅঐওগ এজঙটচ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হলো ঝড়হধৎমধড়হ ঝঃববষং খঃফ. অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ আবু সায়েম ভূঁইয়া (নির্বাহী প্রকৌশলী, কুমিল্লা সিটি কর্পোরেশন); সভাপতি রহিম গ্রুপের ঐঙঅ মোঃ গোলাম সারোয়ার; বিশেষ অতিথি হাফিজুর রহমান রিপন (ডিজিএম, সোনারগাঁও স্টিলস লিমিটেড); বিশেষ অতিথি রহিম গ্রুপের হেড অফ অডিট মোঃ আজাদ হোসাইনসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে গিফট প্রদান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি পর্ব শেষ হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...