প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:16 AM
মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে মালবোঝাই মিশুক উল্টে চাপা পড়ে চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। নিহত চালক জিহাদ(১৯), সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আবদুল হকের সন্তান। ঘটনাটি ঘটেছে শনিবার আঞ্চলিক আটগ্রাম-শরিফপুর সড়কে বাতিসা ইউনিয়নের পাটানন্দী নামক স্থানে।
ঘটনার সময় সাথে থাকা পরিবেশক কোম্পানির প্রতিনিধি আহত সিয়াম বলেন, সড়কের ওই স্থান দিয়ে যাওয়ার সময় উঁচুনিচু থাকায় হঠাৎ মিশুকটি উল্টে যায়। এসময় আমি ছিঁটকে পড়ি পাশের জমিতে, জিহাদ মিশুকের নিচে চাপা পড়ে। চিৎকার শুনে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন,'আশঙ্কাজনক অবস্থায় তাকে এখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই সে মারা যায়।'
থানার এসআই লিটন জানান, 'দুর্ঘটনায় নিহত মিশুক চালকের পরিবার ময়নাতদন্ত না করে লাশ নেওয়ার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...