প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:18 AM
ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডারে লুকিয়ে গাঁজা পাচার, দুই যুবক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্যাস সিলিন্ডারে লুকিয়ে গাঁজা পাচারের সময় মো. ছোটন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরদিন পৃথক অভিযানে আরও এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের গঙ্গানগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ছোটন মিয়াকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে পাচারের জন্য প্রস্তুত রাখা গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছোটন মিয়া ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকার মৃত বুলি মিয়ার ছেলে।
এছাড়া শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পৃথক আরেকটি অভিযানে ব্রাহ্মণপাড়া থেকে মো. জুয়েল (৩০) নামে আরও এক যুবককে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী (গুচ্ছগ্রাম) এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...