প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jun 2025, 1:05 AM
ব্রাহ্মণপাড়ায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের রাতভর অভিযান
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে ঈদুল আজহার পর থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রাতভর অভিযান চালাচ্ছে পুলিশ। দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন এর নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাত ১০টা থেকে ভোর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পাড়া-মহল্লা, রাস্তার মোড়, দোকানপাট ও সড়কের পাশে আড্ডায় থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হয়। সদুত্তর পেলে তাদের ছেড়ে দেওয়া হলেও, ভবিষ্যতের জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং রাত ৯টার পর ঘরের বাইরে না থাকার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, বিনা প্রয়োজনে যদি রাত ৯টার পর কোনো কিশোর আড্ডায় ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজন কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
এই উদ্যোগ উপজেলায় ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয় সচেতন নাগরিক ও অভিভাবকেরা পুলিশের এমন কার্যক্রমের প্রশংসা করে বলেন, কিশোরদের বিপথগামী হওয়া থেকে ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান চালু রাখা জরুরি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন বলেন, "ঈদের পর থেকে ব্রাহ্মণপাড়ায় কিশোর অপরাধ রোধে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। প্রথম ধাপে কিশোরদের সতর্ক করা হচ্ছে। এরপর যদি কেউ নিয়ম অমান্য করে, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো...
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার...
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জা...
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে উন্নতি হলো টাইগারদের
ডারউইনে কল্পনাতীত জয় পেল বাংলাদেশ| ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট শুরু করেছিল, সে...
জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক...
এফএনএস বিদেশ : জার্মানির কাছ থেকে ৬টি অ্যাডভান্সড কনভেনশনাল সাবমেরিন ক্রয় করতে যাচ্ছে ভারত| এ জন্য প...
বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ক...
এফএনএস বিদেশ : ইরানে গত জানুয়ারি মাসে সরকার বিরোধী বিক্ষোভের সময় গাড়ি দিয়ে কয়েকজন পুলিশ সদস্যকে চাপা...