প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Oct 2026, 10:29 AM
কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রাম থেকে দুটি বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১১-এর একটি দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক আসিফকে (২২) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক আসিফ ইছাপুরা গ্রামের মৃত ডাক্তার শাহনেওয়াজ ওরফে লাভলুর ছেলে। স্থানীয় শাকেরা বাজারে তার পশুখাদ্যের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।এসআরবি ও স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই উপজেলার প্রত্যন্ত এই গ্রামে দেশীয় অস্ত্র তৈরি করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে বিক্রি করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইছাপুরা পূর্ব-দক্ষিণপাড়ায় ডাক্তার শাহনেওয়াজ লাভলুর বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি দল। অভিযানকালে বাড়িটি তল্লাশি করে দুটি বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। পরে অস্ত্রসহ বাড়ির মালিক আসিফকে আটক করে নিয়ে যায় অভিযানকারীরা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, আসিফ ফেসবুকে পাখি শিকারের বন্দুকের ছবি পোস্ট করেছিলেন। মূলত ওই ছবি ও তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানে পাখি শিকারের বন্দুক, ছেনিসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং আসিফকে আটক করা হয়।এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃতি এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফত...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আসিফ নামে এক ব্যক্তিকে...
চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লা শহরতলীর এলাকার পাঁচথুবি ইউনিয়নের ডুমুরিয়া চানপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৯ শ...
ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামে বসতঘরের পাশে বাঁশঝাড়ের ন...
দেবিদ্বারে বাগানের ৬০ গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষর...
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধিকুমিল্লায় জমি নিয়ে বিরোধের ঘটনায় উচ্চ আদালতে মামলা চলমান থাকার পরও একট...
বুড়িচং বাকশীমূলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের ২য় মৃত্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়ুচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শ্রীমন্তপুর এম এ ছাত...
বাঞ্ছারামপুরে তালা ভেঙে মাজারের দানবাক্স লুট!
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মা...