...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার ⁜ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ⁜ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া ⁜ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার ⁜ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী ⁜ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক ⁜ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা ⁜ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ⁜ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার ⁜ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার ⁜ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jun 2025, 1:02 AM

...
চান্দিনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের অভিযোগ News Image

চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি রুহুল কুদ্দুস মাহিন এর বিরুদ্ধে দুই বছর আগের সরকারি পরিত্যক্ত গাছের টুকরো আত্মসাতের অভিযোগের ঘটনায় ফুসে উঠেছে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই অভিযোগ মিথ্যা দাবী করে ইউনিয়ন বিএনপি সভাপতির পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তারা। 

সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার কেরণখাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুই শতাধিক নেতা-কর্মী নিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন নেতা-কর্মীরা। এর আগে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে কেরণখাল ইউনিয়ন পরিষদের মাঠ থেকে গাছের ৩টি টুকরো খোয়া যায়। প্রায় দুই বছর পূর্বে সরকারি জায়গার গাছ কর্তনের অভিযোগে গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদের মাঠে রাখেন উপজেলা প্রশাসন। 

অভিযোগ উঠে ওই ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন লোক মারফত গাছগুলো ইউনিয়ন পরিষদের মাঠ থেকে নিয়ে যান। ওই অভিযোগের সূত্রধরে গণমাধ্যমে প্রকাশিত হয় ‘৫টি গাছের ৮ইঞ্চি দৈর্ঘ্যরে ১৫টি টুকরো’ আত্মসাৎ করেন রুহুল কুদ্দুস। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে কেরণখাল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন বলেন, সরকারি জায়গার ৩টি রেইনট্রি গাছ কর্তন করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমলে তৎসময়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়ার লোকজন। ২০২৩ সালের জুলাই মাসে কোরেরপাড় গ্রামের ইব্রাহীম ভূইয়া সরকারি গাছ কর্তন ও আত্মসাতের অভিযোগ এনে দেলোয়ারা বেগম নামে এক নারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।  ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন গাছের টুকরোগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্তুপ করে রাখে। গত ৫ আগস্টের পর আমি ও আমার নেতা-কর্মীরাই এই ইউনিয়ন পরিষদ পাহারা দিয়েছি। যদি গাছগুলো আত্মসাৎ করার কোন লোভ থাকতো তখনই আমি নিতে পারতাম। এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্য প্রনোদিত। আমার ইউনিয়নের কিছু নব্য বিএনপি নেতা বেশ কিছুদিন যাবৎ গাছের টুকরোগুলো নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করে এবং সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে। এটি আমার ও আমার দলের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা মাত্র। 

মানববন্ধনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাবী করেন- আওয়ামী লীগ আমলে রুহুল কুদ্দুস মাহিন একজন কারানির্যাতীত বিএনপি নেতা। তার বিরুদ্ধে ১৪টি মামলা করে আওয়ামী লীগ সরকার দলীয় লোকজন। তারপরও তিনি কখনও কারও কাছে মাথানত করেননি। গাছের ‘৮ইঞ্চি টুকরো’ আত্মসাৎ বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর। তার বিরুদ্ধে টিসিবি কার্ডের অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। কিন্তু টিসিবি কার্ড বিতরণ সম্পূর্ণ চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব। 

এসময় বক্তৃতা করেন, কেরণখাল ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি শামীম খন্দকার, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি নাছির মিয়াজী, উপজেলা জাসাস এর সদস্য সচিব পল্লী চিকিৎসক ফখরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব আনিছুর রহমান ভূইয়া প্রমুখ। 

এ ব্যাপারে কেরণখাল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া জানান, প্রায় দুই বছর আগে গাছগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদ মাঠে রাখে প্রশাসন। এখনও অনেকগুলো গাছের টুকরো পড়ে আছে। আগের চেয়ারম্যান ও সচিব কেউ আমাকে দায়িত্ব বা পরিষদে কি কি আছে তা বুঝিয়ে দেয়নি। সেই হিসেবে এখানে গাছের কয়টি টুকরো ছিল বা বর্তমানে কয়টি আছে তা আমার জানা নেই। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল  সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...

মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...

আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...

গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...

বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...

কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
➤ মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২০ মৎস্য শিকারি গ্রেফতার
➤ কুমিল্লার বাঙ্গরায় একই গ্রামে দুই বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
➤ বুড়িচং ইউপি নির্বাচনে অসহায়দের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে চান সফিকুর রহমান ভূইয়া
➤ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার
➤ জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ৫ হাজার শিক্ষার্থী
➤ কুমিল্লায় তানযীমুল উম্মাহ ইন্টিগ্রেটেড তাহফিজ মাদরাসার শাখা উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ায় বিয়ারসহ নারী গ্রেপ্তার, পলাতক আসামি ও মাদকসেবিসহ চারজন আটক
➤ ‘আলোকিত সোন্দ্রম’ এর পারিবারিক মিলনমেলা
➤ চান্দিনায় দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
➤ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে একাধিক মামলার আসামি আসিফ গ্রেফতার
➤ চানপুরে প্রায় ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার
➤ কুমিল্লায় অস্ত্র তৈরির কারখানা ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সহযোগী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় গোখরা সাপ ও ২১ বাচ্চা পিটিয়ে মারল জনতা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir