...
শিরোনাম
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের ⁜ হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা ⁜ প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি ⁜ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি ⁜ হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার ⁜ ২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন ⁜ গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য ⁜ পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত ⁜ বুড়িচংয়ে এইচএসসি পরীক্ষার্থী তাসকিনের মৃত্যু ⁜ কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ⁜ কুমিল্লায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড, নারী আসামির ৮ বছর ⁜ কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ⁜ মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হরমুজকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট, ইরানের পাল্টা জবাব ⁜ ১ সেপ্টেম্বর থেকে কুমিল্লা-কক্সবাজার সরাসরি ট্রেন! সত্যতা নিয়ে ধোঁয়াশা ⁜ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার ⁜ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2025, 10:43 AM

...
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা News Image

মাহফুজ নান্টু

নতুন বছরে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য প্রার্থীদের চোখ এখন লন্ডনে। ঢাকা থেকে লন্ডনে যে কোন মুল্যই হউক দলীয় মনোনয়ন পেতে হবে। সে জন্য সর্বোচ্চ লবিং তদবীর চালিয়ে যাচ্ছে কুমিল্লা ৬ সদর আসনের বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী। দলের নীতি নির্ধারকদের নজরে আসার জন্য প্রতিদিনই গণসংযোগ লিফলেট বিতরণ ও জনসভায় অংশ নিচ্ছেন প্রার্থীরা। বিএনপির ছাড়াও জামায়াতসহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীদেরও ব্যস্ত সময় যাচ্ছে গণসংযোগে। সিটি করপোরেশন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও কুমিল্লা সেনানিবাস নিয়ে গঠিত কুমিল্লা ৬ সংসদীয় আসন। ভোটার রয়েছে ছয় লাখ ৩২হাজার।

ভোটার, কর্মী সমর্থক ও দলের নির্ভরশীল সূত্রে জানা যায়, মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতা ও একজন সাবেক মেয়র। রয়েছেন জামায়াত, এবি পার্টি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন করে মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চারজনের অবস্থান মাঠে দেখা গেছে। কেউ মহানগরের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন, কেউ তাদের সমর্থকদের সাথে নিয়ে ঘুরছেন। নগরীসহ গঞ্জের হাট-বাজারে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে প্রচারণায় গলদঘর্ম হচ্ছেন। নগরীর বিভিন্ন স্থানে ঝুলছে মনোনয়ন প্রত্যাশীদের রং বেরংয়ের ব্যানার ফেস্টুন।

বিএনপির কেন্দ্রীয় তিন নেতা হচ্ছেন দলের চেয়ারপার্সনের দুই উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া। মনোনয়ন প্রত্যাশা করছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র দল থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু।

দলের একক প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতের কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তবে নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর কমিটির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশীদ।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আমিন-উর-রশিদ ইয়াছিন। সদর আসনে নতুন করে সদর দক্ষিণ উপজেলা যুক্ত হওয়ায় গণসংযোগে নতুন ছক কষে তারপরই গণসংযোগ ও সভা সমাবেশে হাজির হচ্ছেন হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। তার সভা সেমিনারে ব্যাপক জনসাধারণনের উপস্থিতির কথা জানিয়ে হাজি আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, যেখানে যাচ্ছি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ দুর্নীতিমুক্ত সমাজ চায়। দলের অন্য মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে বলেন, বড় দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন। দল মনোনয়ন দেয়ার বিষয়ে যেসব ক্রাইটেরিয়া দিয়েছে। আমার সেসব ক্রাইটেরিয়া রয়েছে বলে বিশ্বাস করি। গত ১৭ বছর দলের দুর্দিনে নেতাকর্মীদের সাথে ছিলাম। দলের নির্দেশ মেনে আন্দোলন সংগ্রামে ছিলাম। চাঁদাবাজি ও দুর্নীতিকে সব সময় না বলেছি। শান্তিপ্রিয় কুমিল্লা গড়তে সব সময় কাজ করেছি। 

এদিকে বর্ষীয়ান রাজনীতিবীদ মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা সদর ও কুমিল্লা ১০ আসনের যেখানে দল তাকে মনোনয়ন দিবে তিনি সে আসন থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, ৬০ বছর তার রাজনীতির বয়স। প্রতিদিনই মানুষের জন্য কাজ করছেন তিনি। তার আশা দল তাকে মূল্যায়ন করবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আরেক প্রার্থী রয়েছে আলোচনায়। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। দলের বাইরে গিয়ে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। 

তবে সাক্কু বলেন, তিনি দলকে বুঝানোর চেষ্টা করেছেন যে তিনি দলের বাইরে গিয়ে জাতীয় নয় স্থানীয় নির্বাচন করেছেন। দলের স্বার্থে নির্বাচন করেছেন উল্লেখ করে সাক্কু বলেন, এতে আমার দলের কোন ক্ষতি হয়নি। আমি মেয়র হওয়ার মাধ্যমে স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতা করেছি। আমি সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাই। দল আমার থেকে যোগ্য কাউকে মনোনয়ন দিলে তার জন্য খাটবো। কম যোগ্য কাউকে মনোনয়ন দিলে আমি তার বিরুদ্ধে নির্বাচন করবো।

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, আমি ছাত্রদলের জেলা ও কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছি। ৪৬ বছর ধরে রাজনীতি করেছি। এলাকার মানুষের সুখ দুঃখ আমি কাছ থেকে দেখেছি। মনোনয়ন পেলে বিজয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারবো। 

এদিকে রাতদিন এক করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কুমিল্লা মহানগর এর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, আল্লাহর আইন, সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে জামায়াত। আমরা যেখানে যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কুমিল্লা-৬ আসনের জনগণ আমাদের পাশে থাকবে বলে আশা করছি। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...

হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল  ভোগান্তিতে পথচারীরা
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা

মো. আবুল বাসার সরকার         কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...

প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...

ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...

হোমনায় ৭ বছরের  শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...

২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
➤ হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
➤ প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
➤ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি
➤ হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
➤ ২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন
➤ গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য
➤ পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
➤ বুড়িচংয়ে এইচএসসি পরীক্ষার্থী তাসকিনের মৃত্যু
➤ কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার
➤ কুমিল্লায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড, নারী আসামির ৮ বছর
➤ কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি
➤ মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হরমুজকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট, ইরানের পাল্টা জবাব
➤ ১ সেপ্টেম্বর থেকে কুমিল্লা-কক্সবাজার সরাসরি ট্রেন! সত্যতা নিয়ে ধোঁয়াশা
➤ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir