প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 11:46 AM
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মানের রূপরেখা- কুমিল্লায় সেমিনারে বক্তারা
মাহফুজ নান্টু
তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্যে যে ৩১ দফা দিয়েছেন তাই আগামীর বাংলাদেশ বিনির্মানের অন্যতম রূপরেখা বলে মন্তব্য করেছন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। শনিবার (১ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল ময়দানে 'সম্ভাবনাময় বাংলাদেশ' নামক একটি সামাজিক সংগঠনের আয়োজনে "পরিবর্তনের পথে বাংলাদেশ : নতুন আশা, নতুন সম্ভাবনা" প্রেক্ষিত বিবিসি বাংলায় তারেক রহমানের সাক্ষাৎকার শীর্ষক এক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারীতে যে নির্বাচন হবে তা আপনাদের মেনডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। আর সেখানে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমানের ৩১ দফায় শিক্ষা, কৃষি, সাস্থ্য, সার্বিক উন্নয়নের কথাসহ প্রতিটি অর্গানের কথা বলা আছে৷ তিনি বলেন আজকের সেমিনারের আয়োজক মনিরুল হক চৌধুরী কুমিল্লার উন্নয়নে আরো ৯ টি দফা দিয়েছেন। কুমিল্লার উন্নয়নে যে ৯ দফা দেয়া হয়েছে সেগুলো আমিও সমর্থন করি। সে সাথে আমিও একটি দফার কথা বলবো কুমিল্লাকে আপনি শিক্ষার জোন হিসেবে গড়ে তুলবেন যাতে অভিভাবকরা তাদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে পারেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান নির্বাহী প্রফেসর ড. এম এম শরীফুল করীম।
সেসিনারে মূল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম। সভাপতির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, তারেক রহমান বাংলাদেশ তথা পৃথিবীর নেতৃত্ব দেয়ার প্রস্তুত। দীর্ঘ বছর আমরা যাদের নিয়ে আন্দোলন করেছিলাম, যাদের খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না, তাদের উস্কানীর মুখে এ পৃথিবীতে নজিরবিহীনভাবে তারেক রহমান নির্বাচনমুখী হয়ে এগিয়ে যাচ্ছেন। এই নজির আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি। তারেক রহমান শুধু বিএনপির নেতা নয়, তিনি দেশনায়ক রাষ্ট্রনায়ক হওয়ার অন্যতম যোগ্য দাবিদার।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলো সে মুক্তিযুদ্ধ শেষ হয়নি। গতবছর ৫ আগস্ট যে দ্বিতীয় বিপ্লব তাতেও শেষ হয়নি। এ দেশ থেকে শোষণ অত্যাচার নিপীড়ন বন্ধ হয়নি। এদেশে মুক্তিকামী জনতার স্বাধীনতার প্রকৃত বাস্তবায়ন করবে তারেক রহমান। কুমিল্লার উন্নয়ন ছাড়া আমি আমার জীবদ্দশায় কিছু ভাবতে পারিনি। সামনেও যতোদিন বাঁচবো কুমিল্লার উন্নয়নের সারথি হয়ে বাঁচতে চাই। প্রফেসর ড. আমজাদ হোসেন ও মেহেদী হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশুলী (পিপি) কাউমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জহিরুল হক দুলাল, দক্ষিণ জেলা বিএনপি নেতা সরোয়ার জাহান দোলন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসাইন,। সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, এডভোকেট মোতালেব মজুমদার।সেমিনারে তারেক রহমানের সাক্ষাৎকারের একটি প্রকাশনা উন্মোচন করা হয়। উপস্থিত জনতার মাঝে ২০ হাজার কপি প্রকাশনা বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...