...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2025, 11:56 AM

...
নিষিদ্ধ সংগঠন আ’লীগের 50 নেতাকর্মী আটক News Image


নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে কুমিল্লায় অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শুক্রবার রাতভর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।  শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিলের মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। এসব মিছিলে অংশগ্রহণকারীরা খুব অল্প সময়ের জন্য বের হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের শনাক্ত করতে না পারে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, বিদেশে অবস্থানরত পলাতক আকম বাহাউদ্দিন বাহার ও রওশন আলী মাষ্টারসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা এসব কর্মকাণ্ডে অর্থায়ন করছে। তারা দেশীয় দোসরদের মাধ্যমে এলাকায় অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা করছে। সূত্র জানায়, একেকজন মিছিলকারীকে ৫০ সেকেন্ডের মিছিলে অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়েছে। এই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই রুমাল বা মাস্ক দিয়ে মুখ ঢেকে নিজেদের পরিচয় গোপন রাখত। 
এ ছাড়া কিছু ভাড়াটে নির্দলীয় লোকও টাকার বিনিময়ে মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই ধরনের ঝটিকা মিছিলে অংশ নেয় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কিছু আত্মগোপনে থাকা ব্যক্তি উসকানি ও প্ররোচনা দিচ্ছে বলে পুলিশ জানিয়েছে।  পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার অংশে ঝটিকা মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতারের পর শনিবার দুটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এক ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭জনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলায় এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় ৬জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে‌ছে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে ও সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মোহর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী হরমুজ

মুহুরী (৫০) এবং একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছাত্রলীগ সদস্য গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সেলিমের ছেলে যুবলীগ সদস্য মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭) এবং একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০), বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনে র ছেলে মো. রেজাউল করিম (২৭), দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে পৌর

যুবলীগের সহসভাপতি আল আমিন (৪২), একই গ্রামের মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৪)। এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসান ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় ১১ জনকে এজহারভূক্ত আসামি ও আরো অজ্ঞাত ১০/১৫ জন সহ মোট ২৬ জনের

বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ৬ জন আসামিকে আটক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir