প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:10 AM
নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন ও কুমিল্লা বিভাগ দাবিতে মানববন্ধন ও সমাবেশ
সাইফুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল ছাত্র জনতার ব্যানারে নাঙ্গলকোটে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, কুমিল্লায় বিভাগ বাস্তবায়ন এবং নাঙ্গলকোটকে জেলা ঘোষণাহর বিভিন্ন দাবি বাস্তবায়নে দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নাঙ্গলকোট সরকারি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনতার স্বতস্ফূর্ত উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিশাল র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের দাবি সম্বলিত প্লেকার্ড বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, নাঙ্গলকোট একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হলেও দীর্ঘদিন ধরে এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকান্ডে কোটি-কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ায় এলাকাবাসীকে বিপুল পরিমাণ টাকার আর্থিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাঙ্গলকোটের জনগনের দীর্ঘদিনের প্রাণের দাবি দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, ভৌগলিক অবস্থান বিবেচনায় নাঙ্গলকোটকে জেলা ঘোষণা করা এবং কুমিল্লাকে অনতবিলম্বে বিভাগ ঘোষণা করে তা বাস্তবায়নের দাবি জানান। এছাড়া তাদের দাবির মধ্যে রয়েছে, নাঙ্গলকোটের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামোগত উন্নয়নসহ ডাক্তার, কর্মচারী সংকট দুর করে স্বাস্থ্য সেবার আধুনিকায়ন এবং পৌরবাজারের যানজট নিরসন করা। মানববন্ধনে নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ, এ আর সরকারি উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীসহ রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত ছিলেন, মাকসুদুল ইসলাম প্রান্ত, সম্রাট, সিয়াম হাছান, ইস্রাফিল নাহিদ, মিনহাজ মাহমুদ প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...