...
শিরোনাম
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার ⁜ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান ⁜ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Nov 2025, 12:11 AM

...
শিক্ষার শুদ্ধতায় দাউদকান্দির ইউএনও নাছরীন আক্তারের সাহসী পদক্ষেপ News Image

আয়েশা আক্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলা যেন নতুন করে জেগে উঠছে এক প্রাণবন্ত কর্মযজ্ঞে। সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু করেছেন পরিবর্তনের ছোঁয়া। প্রশাসনের পরিসরে তাঁর পদচারণা শুধু দাপ্তরিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং তিনি মাঠে নেমে বাস্তব চিত্র বুঝে উদ্যোগ নিচ্ছেন একের পর এক। দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার থেকে গ্রাম—সব জায়গায় তাঁর উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। স্থানীয়রা বলছেন, “এমন কর্মঠ ইউএনও অনেক দিন পর পেল মেঘনা।” ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বিসিএস ৩৬ ব্যাচের নাছরীন আক্তার।

নাছরীন আক্তারের মূল লক্ষ্য—একটি পরিচ্ছন্ন, সচেতন ও উন্নয়নমুখী মেঘনা গড়া। এজন্য তিনি গ্রহণ করেছেন কয়েকটি সুনির্দিষ্ট কৌশল। স্কুলগুলোতে শৃঙ্খলা ও উপস্থিতি নিশ্চিতে চালু করেছেন নিয়মিত পরিদর্শন; কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে শুরু করেছেন সচেতনতামূলক ক্যাম্পেইন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গড়ে তুলছেন সবুজায়ন উদ্যোগ—গাছ লাগানোর মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনকে সাজানো হচ্ছে নব রূপে। তাঁর প্রশাসনিক দৃষ্টিভঙ্গি একেবারেই জনগণকেন্দ্রিক। অভিযোগ বা সমস্যার দ্রুত নিষ্পত্তিতে তিনি চালু করেছেন ‘ওপেন প্রশাসন’ ব্যবস্থা, যেখানে নাগরিকরা সরাসরি ইউএনওর সঙ্গে মতবিনিময় করতে পারেন।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার যোগদানের পর সম্প্রতি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি ঘোষণা দিয়েছেন— কোনো ছাত্রছাত্রী যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে। শুধু ঘোষণা নয়, এই উদ্যোগের মাধ্যমে তিনি শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনার এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন। নাছরীন আক্তারের মতে, “বিদ্যালয় ও কলেজ কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গা নয়; এটি মানুষের চরিত্র গঠনের প্রতিষ্ঠান। সেখানে অপরাধের স্থান নেই।”

বর্তমান সমাজে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা এখন অত্যন্ত জরুরি। ইউএনওর এই পদক্ষেপের ফলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও সচেতন হচ্ছেন। অনেকেই মনে করেন, কঠোর সিদ্ধান্তের পাশাপাশি নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে কিশোর অপরাধ রোধ করা সম্ভব। দাউদকান্দির শিক্ষক সেলিনা আক্তর সহ একাধিক শিক্ষক বলছেন, ইউএনও নাছরীন আক্তারের নির্দেশনা অনুসারে তারা ছাত্রছাত্রীদের আচরণ ও মেলামেশায় নিবিড় নজরদারি শুরু করেছেন। কেউ অপরাধের দিকে ঝুঁকে পড়লে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু পুনরাবৃত্তি হলে শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়তে হবে এ বার্তা এখন স্পষ্ট।

নাছরীন আক্তারের উদ্যোগ কেবল প্রশাসনিক নির্দেশ নয়, এটি তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনার এক মানবিক প্রয়াস। তার এই দৃঢ় অবস্থান দাউদকান্দির শিক্ষা পরিবেশে এক নতুন শুদ্ধতার বার্তা বয়ে এনেছে। নিজের উদ্যোগ সম্পর্কে ইউএনও নাছরীন আক্তার বলেন, “আমি বিশ্বাস করি, প্রশাসন তখনই শক্তিশালী হয় যখন জনগণ তার অংশীদার হয়। দাউদকান্দিকে আমি এমন একটি উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে উন্নয়ন ও মানবিকতা একসঙ্গে বিকশিত হবে।” তাঁর এই অঙ্গীকার ও গতিশীলতা ইতিমধ্যেই দাউদকান্দি উপজেলার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। পরিবর্তনের হাওয়া বইছে একজন ইউএনওর নেতৃত্বে উপজেলা আজ এগোচ্ছে নতুন আলোয়।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...

নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...

কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...

ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...

তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে    প্রস্তুতিমূলক সভা
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...

চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে  ৫ সদস্যের কমিটি গঠন
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
➤ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার
➤ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
➤ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir