...
শিরোনাম
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে- ⁜ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত ⁜ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭ ⁜ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া ⁜ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা ⁜ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান ⁜ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট ⁜ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ⁜ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ ⁜ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:03 AM

...
এক ফ্যাসিবাদ বিদায় না নিতেই আরেক ফ্যাসিবাদ জন্ম নিয়েছে News Image

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি

এদেশের সোনার ছেলেরা দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডার বাজি, জুলুমবাজি, অত্যাচার, খুন, হত্যা, চাকরী ক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষে জেগে উঠেছিল। কোটা সংস্কার এবং সকল প্রকার বৈষম্য দূর করার জন্য আবু সাঈদের মতো একদল মেধাবী শিক্ষার্থী বুলেট বুক পেতে নিয়েছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগ জালিম সরকার এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছিল। জন্ম নিয়েছিল একটি নতুন বাংলাদেশের। কিন্তু এক ফ্যাসিবাদ বিদায় না নিতেই দেশে আরেক ফ্যাসিবাদ জন্ম নিয়েছে।

একটি দল ক্ষমতার লোভে নিজেদের দলের কর্মীদের হত্যা করছে। যারা নিজেদের দলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না,তাঁরা ক্ষমতায় গেলে এদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন কীভাবে ?

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজ শুক্রবার বিকালে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি-মেঘনা) সংসদ সদস্য প্রার্থী এবং জামায়াতে ইসলাম দাউদকান্দি উপজেলা শাখার আমীর মনিরুজ্জামান বাহালুল এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বুক ভরা আশা নিয়ে এ দেশের জনগন পর্যায়ক্রমে কয়েকটি দলকে ক্ষমতার মসনদে বসিয়েছিলেন। কিন্তু তাঁরা জনগনের কথা চিন্তা না করে নিজেদের আখের গুছিয়েছেন। এ দেশকে তলা বিহীন ঝুঁড়িতে পরিণত করেছেন।  দুর্নীতি করতে করতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন। এদেশের আলেম সমাজকে বিনা অপরাধে জেল খাটিয়েছেন। অবশেষে আওয়ামী লীগের ফ্যাসিজ জালিম সরকার দেশ ছেড়ে পালিয়েছেন।

বর্তমানে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও দাঁড়িপাল্লা মার্কা নিয়ে মিছিল করছেন। তাঁরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চান।

বাংলাদেশ জামাতে ইসলামী দল ক্ষমতায় গেলে আমাদের প্রিয় নবী  হযরত মুহাম্মদ (স.) এর আদর্শে দেশ পরিচালিত হবে। সকল ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। একটি শিশু তার মায়ের পেটে যেমন নিরাপদে বসবাস করেন, তেমনি জামাতে ইসলামী দল ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করার সুযোগ পাবেন। দেশ থেকে  চাঁদাবাজি, ঘোষ, দুর্নীতি, খুন, অন্যায়, রাহাজানি,সন্ত্রাসী কার্যক্রম সহ সকল প্রকার অনিয়ম দূর করা হবে, সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের প্রতিটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থার দেশ দারিদ্র্যমুক্ত করা হবে। কোন ব্যবসায়ীর মনে তখন চাঁদা দেওয়ার ভয় থাকবে না। সুন্দরী মেয়েরা রাত-দিন নিরাপদে নির্দ্বিধায় পথ চলতে পারবেন। দেশে কোনো প্রকার বৈষম্য থাকবে না । কোন শ্রমিক অসন্তোষ হবে না। মালিক শ্রমিক হবেন, ভাই ভাই। দেশে যাকাত দেওয়ার মতো কোন লোক খুঁজে পাওয়া যাবে না। সরকারি বরাদ্দকৃত টাকার শতভাগ কাজ করা হবে। একটি মডেল ও  মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন শাখার সভাপতি চিকিৎসক মুশতাক আহমেদ মোল্লার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন

জামায়াতে ইসলামী  তিতাস উপজেলা শাখার আমির প্রকৌশলী শামীম সরকার বিজ্ঞ, শ্রমিক কল্যাণ ফেডারশন কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমান, দাউদকান্দি উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন মোল্লা, প্রকৌশলী মো. শিমুল হাজারী, জামায়াতে ইসলামী ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুল আমিন ও সমর্থক জাকির হোসেন সরকার প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :‎‎আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...

কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...

আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...

নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...

দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন  কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্...

মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...

মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...

কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
➤ দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
➤ কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
➤ কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের মায়ের সুস্থতা ও প্রয়াতদের মাগফেরাত কামনায় দোয়া
➤ লাকসামে পিএফজির কার্যক্রম পরিদর্শনে এসে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলের ভূয়সী প্রশংসা
➤ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
➤ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট
➤ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ
➤ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
➤ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir