প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 8:13 AM
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
নিজস্ব প্রতিবেদক
জ্ঞান বাড়াও, সমাজ গড়ো এই শ্লোগানকে সামনে রেখে আবদুস সামাদ ফাউন্ডেশনের
আয়োজনে কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের
মাঝে শিক্ষা উপকরন বিতরণও ক্রিড়া সামগ্রী বিতরন অনুষ্ঠান গত ২৩ নভেম্বর সোমবার
স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মহিউদ্দিন লিটনএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর
উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক , বিশেষ অতিথি ছিলেন
দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজীউল হক সোহাগ, দৌলতপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সালাউদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজ সেবক মো.
জানে আলম, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবদুস সামাদ।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী
কাজী মহিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রাণী মোড়ল।
ওমর ফারুক বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন ব্যক্তিকে নতুন কিছু
শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায়
নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
গাজীঊল হক সোহাগ বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে
হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে,
শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার
সুযোগ করে দেওয়া।
মো: মহিউদ্দিন লিটন বলেন, নিজেকে পরিবর্তন করার জন্য সু-শিক্ষা গ্রহণ করতে হবে।
মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত হয় এমন শিক্ষা গ্রহণ করতে হবে।
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি প্রস্তুতি নেওয়ার সময়। ভালো
ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে
মো: সালাউদ্দিন মিন্টু বলেন, শিক্ষা মানুষকে ভালো- মন্দের পার্থক্য করতে শেখায়।
মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরা ও উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে
কাজ করবে। তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন আগামী দিনে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক কে এ
লায়লা, কাজী আইরিন পারভীন, রোজিনা আক্তার, মো জসিম উদ্দিন, মোসা. উম্মে
আইমিন, ফাইন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি,
জিহাদুল ইসলাম, মো: রিফাত আহম্মেদসহ সকল শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, পেন্সিল, খাতাও কলম, জ্যামিতি বক্স,
চিত্রাংকন খাতা উপহার দেওয়া হয়। এ ছাড়া ও খেলাধুলার জন্য ফুটবল, দড়িলাফানি ও শিক্ষকদের
জন্য নোটবুক উপহার দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...
আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...
নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র্...
মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...
মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পর...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার...