...
শিরোনাম
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি ⁜ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ⁜ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক ⁜ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন ⁜ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম ⁜ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার ⁜ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার ⁜ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ ⁜ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন ⁜ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী ⁜ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন ⁜ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা ⁜ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান ⁜ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি ⁜ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক ⁜ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর ⁜ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 7:47 AM

...
কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট News Image

‎কুবি প্রতিনিধি:

‎
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী সংগঠন আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির উদ্যোগে দুর্লভ মেডেল, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আর্কিওলজি ফেস্ট’।
‎
‎সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের চিঠি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
‎
‎আয়োজনের শুরুতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গোলচত্বর ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে চিঠি চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম ফিতা কেটে প্রদর্শনীর স্টলগুলোর উদ্বোধন করেন। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।
‎
‎প্রদর্শনীতে বিভিন্ন সময়ের দুর্লভ মেডেল, মুদ্রা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে সুলতানি ও মুঘল আমলের মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল এবং মহান মুক্তিযুদ্ধের স্মারক মেডেল। এসব নিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে বিভিন্ন সময়ের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরা হচ্ছে। প্রদর্শনী ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।
‎
‎প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. লাবিব বলেন, ‘পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ প্রত্নবস্তুর মধ্যে মেডেল অন্যতম। বিভিন্ন মেডেলের মাধ্যমে যুদ্ধসহ নানা ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষিত থাকে। আজকের আয়োজনে সুলতানি ও মুঘল আমলের মুদ্রা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেডেল এবং মুক্তিযুদ্ধের মেডেল প্রদর্শন করা হয়েছে। এসব সংগ্রহের মাধ্যমে দর্শনার্থীরা দেশের ইতিহাসের বিভিন্ন অধ্যায় সম্পর্কে জানতে পারবেন।’
‎
‎
‎উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘আজকের আয়োজন দেখে আমি সত্যিই আনন্দিত ও অভিভূত। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমার জানা মতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরেই আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে। আমাদের কাছেই ঐতিহাসিক শালবন বিহার, যার ধ্বংসাবশেষের ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওতপ্রোতভাবে জড়িত।’
‎
‎তিনি আরও বলেন, ‘মেডেল কালেকশন সোসাইটির নিয়ে আসা দুর্লভ মেডেলগুলো দেখে আমি আনন্দিত হয়েছি। বিশেষ করে ত্রিপুরা অঞ্চলের মেডেলগুলো আমাকে ব্যক্তিগতভাবে আনন্দিত করেছে। আমরা বিভিন্ন জেলায় জাদুঘর দেখতে যাই, অথচ আজ একটি জীবন্ত জাদুঘর আমাদের কাছে চলে এসেছে।’
‎
‎ফেস্টের আহ্বায়ক ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের একটি জাদুঘর প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন। প্রত্নতত্ত্ব বিভাগ শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতেও কাজ করবে। আমাদের প্রতিটি আয়োজনে একাডেমিক কার্যক্রম তুলে ধরার চেষ্টা থাকে। ফেস্টে খেলাধুলার পাশাপাশি গবেষণামূলক কাজগুলোও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরছি। আজকের মেডেলগুলো শুধু পুরস্কার নয়, প্রতিটি মেডেলের পেছনে রয়েছে একজন মানুষের ত্যাগ, তিতিক্ষা ও সংগ্রামের গল্প।’


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা আদর্শ  সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান  সমবায় প্রশিক্ষণ
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্র...

গাজী জাহাঙ্গীর আলম জাবির।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সমবায় সমিতি আইন ও বিধিমালা মোতাবেক সমিতি পরিচা...

দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ...

   মোঃ মাসুদ রানা............... কুমিল্লার দেবিদ্বারে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর দুই য...

নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্...

আয়েশা আক্তার।।নগর উন্নয়ন ও নগর সুশাসন প্রকল্পের (UDCGP) পরিকল্পনা কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে দুই...

বাজগড্ডা বাজারে ঈদে মাজিউন্নাবী (দরুদ)  ঈদে মিলাদুন্নাবী (দরুদ) মাহফিল সম্পন্ন
বাজগড্ডা বাজারে ঈদে মাজিউন্নাবী (দরুদ) ঈদে মিলাদুন্নাবী (দর...

সংবাদ বিজ্ঞপ্তি ‎পবিত্র ঈদে মাজিউন্নাবী (দরুদ) ও ঈদে মিলাদুন্নাবী (দরুদ) এবং ড. আহমদ পেয়ারা বাগ...

ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি

​​​​​​​​​​​​আবুল কালাম আজাদ​ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...

তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে  ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না    .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
➤ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
➤ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক
➤ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
➤ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
➤ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
➤ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার
➤ দাউদকান্দি সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, চট্টগ্রামমুখী লেন বন্ধ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২
➤ গাইড ও বই বাণিজ্য বন্ধ করা প্রয়োজন
➤ সরকার আগামী ৭-৮ বছরের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধ করতে চায়: পরিবেশমন্ত্রী
➤ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যুগ পূর্তি উদযাপন
➤ ডা. যোবায়দা হান্নানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত কুমিল্লায় দোয়া, স্মরণসভা
➤ মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান
➤ আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এমপি
➤ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে বর্জ্য না ফেলতে হোটেল মালিকদের সতর্কবার্তা- কুসিক প্রশাসক
➤ অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
➤ দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir