...
শিরোনাম
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি ⁜ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ ⁜ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট ⁜ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ⁜ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ ⁜ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বাজগড্ডা বাজারে ঈদে মাজিউন্নাবী (দরুদ) ঈদে মিলাদুন্নাবী (দরুদ) মাহফিল সম্পন্ন ⁜ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি ⁜ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ⁜ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক ⁜ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন ⁜ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম ⁜ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 8:31 AM

...
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি News Image

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :

‎
‎আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী বিশ্বরোডসংলগ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রবেশদ্বার ও প্রতিষ্ঠাকালীন ফটক। দীর্ঘ চার বছরেও আন্ডারপাস নির্মাণকাজ শেষ না হওয়ায় পুনর্নির্মাণ করা হয়নি ফটকটি। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীদের বাস ও এলাকাবাসী।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বেলতলী বিশ্বরোড থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথে অবস্থিত গেটটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রবেশদ্বার ও পরিচয়চিহ্ন হিসেবে পরিচিত ছিল। প্রতিদিন এ পথ দিয়ে অসংখ্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও দর্শনার্থী যাতায়াত করতেন। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরের শেষের দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) আন্ডারপাস নির্মাণের উদ্যোগের সময় গেটটি ভেঙে ফেলা হয়। সে সময় গেটটি পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আন্ডারপাসের নির্মাণকাজ শেষ হয়নি, পুনর্নির্মাণ করা হয়নি গেটটিও।
‎
‎গেটটি না থাকায় নতুন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ শনাক্ত করতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত প্রবেশদ্বার না থাকায় ক্যাম্পাসের পরিচিতি ও সৌন্দর্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎কুমিল্লার স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রোডে যাতায়াত করা মানুষ যে গেটটি দেখে বুঝতেন, এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সেই গেটটি আন্ডারপাস নির্মাণের নামে ভেঙে ফেলা হয়েছে। চার-পাঁচ বছর পার হলেও এখনো সেই গেটটি নির্মাণের নাম-গন্ধও নেই। আন্ডারপাস নির্মাণের কাজ শেষ না হওয়ায় রাস্তাটির অবস্থাও খারাপ হয়ে আছে। ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করছেন।’
‎
‎তিনি আরও বলেন, ‘প্রবেশদ্বার গেটটি না থাকায় নতুন শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ খুঁজে পেতে ভোগান্তি হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রধান প্রবেশদ্বার পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয়ের গেট শুধু একটি স্থাপনা নয়; এটি বিশ্ববিদ্যালয়ের পরিচয়, ঐতিহ্য ও গৌরবের প্রতীক।’
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহীদুল হাসান বলেন, ‘বেলতলী বিশ্বরোডে বিশ্ববিদ্যালয়ের পুরোনো গেটটি আন্ডারপাস নির্মাণের সময় ভাঙার প্রস্তাব উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপত্তি জানায়। পরে উপাচার্যের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সভায় বিষয়টি আলোচনা করা হয়।’
‎
‎তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আন্ডারপাস নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গেটটিও প্রকল্পের আওতায় নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রারের স্বাক্ষরিত চিঠিও পাঠানো হয়েছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের পর প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে। বর্তমানে প্রকল্পটি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং টেন্ডার কার্যক্রম চলছে। গেট নির্মাণের প্রস্তাব প্রকল্প সংশোধনের অংশ হিসেবে দেওয়া হলেও এখনো চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। প্রকল্পটি অনুমোদিত হলে গেট নির্মাণের পাশাপাশি সড়কের অসমাপ্ত কাজও শেষ করা সম্ভব হবে।’
‎
‎পুনর্নির্মাণের বিষয়ে কুমিল্লা সড়ক উপবিভাগে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান বলেন, ‘আন্ডারপাস নির্মাণ শেষ হলে গেট নির্মাণ করে দেওয়া হবে। আন্ডারপাসটি প্রায় ৫০০ মিটার দীর্ঘ। এটি নির্মাণ করা হয়ে গেলে জায়গা নির্ধারণ করে গেট নির্মাণ করে দেওয়া হবে। আন্ডারপাস নির্মাণ প্রকল্পের মেয়াদ আরও দুই বছর আছে। এর মধ্যে আন্ডারপাস নির্মাণ শেষ হলে অবস্থান নির্ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটটি পুনর্নির্মাণ করে দেওয়া হবে।’
‎
‎সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, ‘বেলতলী রাস্তা পারাপারের জন্য যে আন্ডারপাসের কাজ শুরু হয়েছিল, দীর্ঘদিনেও সেটি সম্পন্ন হয়নি; বরং জায়গাটি এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন গেটটি, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ তৎকালীন সংসদ সদস্যদের নামফলক ছিল, আন্ডারপাস নির্মাণের কথা বলে ভেঙে ফেলা হলেও চার-পাঁচ বছরেও সেখানে কোনো আন্ডারপাস হয়নি। বিশ্বরোড থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে নামা অ্যাপ্রোচ রোডটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সড়ক বিভাগকে বারবার চিঠি দেওয়া ও যোগাযোগ করা হলেও এখনো রাস্তাটি সংস্কার হয়নি।’
‎
‎তিনি আরও বলেন, ‘এর আগে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতিনিধিদেরও আমরা আহ্বান করি। সেখানে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন গেট এবং রাস্তার কাজের কথা জানিয়েছিলাম। তাঁরা নির্মাণের আশ্বাস দিয়েছেন।’


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদে...

আয়েশা আক্তার।।কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোক...

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...

নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...

দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন  কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্...

মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...

মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...

কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পর...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
➤ কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
➤ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট
➤ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ
➤ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
➤ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বাজগড্ডা বাজারে ঈদে মাজিউন্নাবী (দরুদ) ঈদে মিলাদুন্নাবী (দরুদ) মাহফিল সম্পন্ন
➤ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
➤ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
➤ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক
➤ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
➤ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
➤ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir