...
শিরোনাম
দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। ⁜ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ⁜ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫ ⁜ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা ⁜ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ ⁜ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা ⁜ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট ⁜ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ⁜ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ ⁜ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ⁜ বাজগড্ডা বাজারে ঈদে মাজিউন্নাবী (দরুদ) ঈদে মিলাদুন্নাবী (দরুদ) মাহফিল সম্পন্ন ⁜ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি ⁜ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ⁜ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক ⁜ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন ⁜ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম ⁜ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার ⁜ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা ⁜ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2026, 8:30 AM

...
কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো ভোটের আয়োজন, ব্যবসায়ীদের মাঝে উৎসবের আমেজ News Image

আয়েশা আক্তার।।

কুমিল্লা নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি নির্বাচনের আয়োজন করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবার সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাওয়ায় মার্কেটজুড়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকার নিউ মার্কেট ঘুরে ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ এবং নিজেদের পক্ষে সমর্থন চেয়ে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মার্কেটজুড়ে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।

ব্যবসায়ীদের প্রত্যাশা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে প্রত্যেক ভোটার যেন নিজের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

ব্রাদার্স ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহিন বলেন, নিউ মার্কেটের ইতিহাসে প্রথমবারের মতো ভোটের আয়োজন নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অন্য রকম আমেজ বিরাজ করছে। সবাই আগ্রহ নিয়ে ভোটের অপেক্ষায় রয়েছেন। এখন পর্যন্ত পরিবেশ ভালো। তবে ভোটের আগের রাত ও ভোটের দিন পরিস্থিতি কেমন থাকে, সেটিই দেখার বিষয়।

কেক এন ব্যাকের ম্যানেজার তানভীর রাজিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুরো মার্কেটে আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজেদের অবস্থান তুলে ধরছেন। এমন উৎসবমুখর পরিবেশ ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।

ব্যবসায়ী মো. রাহেল বলেন, দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বেড়েছে। প্রত্যেক ভোটার যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা।

আরেক ভোটার মোহাম্মদ ইয়াসিন বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা চোখে পড়েনি। সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করছেন। শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকলে নিউ মার্কেটের জন্য এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

নির্বাচন ও ভোটগ্রহণের প্রস্তুতি

কুমিল্লা নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর অনুমতির পর নির্বাচনী কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতি, কুমিল্লা মহানগর শাখার পক্ষ থেকে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রেবতী স্টোরের দীপক চন্দ্র সাহা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিউ মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হবে এবং প্রার্থীদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। ফলাফল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।

গত ২১ নভেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সভাপতি পদে মো. সেলিম চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া মো. শহিদুল্লাহ রতনসহ অন্য প্রার্থীরাও নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন। সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মহরম আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। অন্যান্য পদেও প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

প্রচারণায় আচরণবিধি ও বিধিনিষেধ

নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি অনুযায়ী, ২১ থেকে ২৮ নভেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ ৩০০টি পোস্টার এবং ছয়টি ব্যানার ব্যবহার করতে পারবেন। পোস্টারের নির্ধারিত আকার ১৫ বাই ২০ ইঞ্চি এবং ব্যানারের আকার ৮ বাই ৩ ফুট। দেয়ালে পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে। সুতা বা রশির মাধ্যমে পোস্টার ও ব্যানার লাগানোর নির্দেশনা রয়েছে।

আচরণবিধিতে কোনো প্রার্থীকে অন্য প্রার্থীর বিরুদ্ধে আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হননমূলক বক্তব্য দেওয়া, ভোটারদের প্রভাবিত করা কিংবা অন্য প্রার্থীর পোস্টার ঢেকে নিজের পোস্টার লাগানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্বাচনের পর নিজ নিজ প্রচারসামগ্রী অপসারণের দায়িত্বও প্রার্থীদের নিতে হবে।

নির্বাচনের দিন প্রার্থী, ভোটার, পুলিং এজেন্ট ও নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে না। প্রত্যেক প্রার্থী সর্বোচ্চ চারজন পুলিং এজেন্ট নিয়োগ দিতে পারবেন। তবে পুলিং এজেন্টকে নিউ মার্কেটের ভোটার হতে হবে। এ ছাড়া নির্বাচনী কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি থাকবে না।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলসহ আর্থিক জরিমানা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার দীপক চন্দ্র সাহা।

সব মিলিয়ে কুমিল্লা নিউ মার্কেটে প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন সবার নজর ৩০ নভেম্বরের ভোটের দিকে। উৎসবমুখর এই পরিবেশ বজায় রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন ভোটগ্রহণের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হোক—এমন প্রত্যাশা ব্যবসায়ী ও ভোটারদের।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চার বছরেও নির্মাণ হয়নি
আন্ডারপাস নির্মাণে ভাঙা হয়েছিলো কুবির প্রতিষ্ঠাকালীন ফটক, চা...

‎আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :‎‎আন্ডারপাস নির্মাণের জন্য ২০২২ সালে ভেঙে ফেলা হয়েছিল কুমিল্লার বেলতলী...

গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে-
গাড়ি আটকে ১০ মিনিটের আলটিমেটাম, ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ বন...

নিজস্ব প্রতিবেদকমালবাহী ট্রাক আটক, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি, মাত্র ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়...

দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন  কর্মসূচি বিষয়ক র‌্যালী অনুষ্ঠিত
দেবিদ্বারে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বিষয়ক র‌্...

মোঃ আক্তার হোসেনউপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষআয়োজন “উদ্যোগ...

কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৫০৭
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন,...

মাহফুজ নান্টু কুমিল্লাএইচএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্...

কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫ হাজার ৬৫৪ মোবাইল ডিসপ্লে উদ্ধার
কুমিল্লা সীমান্তে ৪ কোটি ৮০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ, ৫...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকা...

ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন
ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পর...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন জেলার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
➤ ১০ বছরেও সংস্কার হয়নি কোরপাই–মনঘাটা–আবিদপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
➤ কুমিল্লায় জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫
➤ দক্ষ গাছির অভাবে মনোহরগঞ্জে খেজুর রস সংগ্রহ ব্যাহত, গাছ থাকলেও বঞ্চিত স্থানীয়রা
➤ তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে কর্মশালা, ২০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুযোগ
➤ চাঁদপুরে ৩ প্রতিষ্ঠান মালিককে ৬২ হাজার টাকা জরিমানা
➤ কুবিতে মেডেল ও প্রত্নবস্তু প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু আর্কিওলজি ফেস্ট
➤ কুমিল্লা আদর্শ সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ
➤ দেবিদ্বারে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ৩০০ গাছের চারা রোপণ ও বিতরণ
➤ নগর উন্নয়ন ও সুশাসনবিষয়ক কর্মশালায় অংশ নিতে রাজশাহীতে কুমিল্লার সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
➤ বাজগড্ডা বাজারে ঈদে মাজিউন্নাবী (দরুদ) ঈদে মিলাদুন্নাবী (দরুদ) মাহফিল সম্পন্ন
➤ ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
➤ তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে না .... এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
➤ দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বিতর্কে শাখা ব্যবস্থাপক
➤ আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতির শঙ্কা, বেশি ঝুঁকিতে সবজি ও রোপা আমন
➤ ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক আমীর রেজাউল করিম
➤ গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার
➤ বরুড়ার কৃতি শিক্ষার্থীদের ঢাকায় সংবর্ধনা
➤ ব্রাহ্মণপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সুলতান মেম্বার গ্রেপ্তার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir