প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Nov 2025, 11:28 AM
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে কাঁদলেন ইয়াছিন
মাহফুজ নান্টু
কুমিল্লা টাউন হলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন কুমিল্লা সদর আসনের মনোনয়ন বঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন।
নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, দল আমাকে মনোনয়ন না দিলেও আপনারা যারা বিএনপি করেন, শহীদ জিয়ার আদর্শ লালন করেন তারা নানান কর্মসূচি মাধ্যমে আমাকে দল থেকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। এক জীবনে এটা আমার বড় পাওয়া।
এ সময় হাজী ইয়াছিন বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদের মনের কষ্ট বোঝেন ও দেখেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি সত্য উন্নয়নের সাথেই থাকেন। আমার বিশ্বাস আপনাদের দোয়া ও ভালবাসায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব। এ সময় তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দিন। এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লা শহরের কান্দিরপাড় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে টাউনহলে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে মনোনয়ন বঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্ট হাজী আমিনুল রাশে ইয়াসিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হোটেল এলিট প্যালেসে ডিবির অভিযানে আন্তর্জাতিক অনলাইন জুয়ারি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর একটি আবাসিক হোটেলে অনলাইন জুয়ার আসর বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যক্রম...
দুই বছর ধরে চীনে মার্কিন বিজ্ঞানী আটক, নেপথ্যে কী
প্রায় দুই বছর ধরে চীনে আটক রয়েছেন ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা পর্যবেক্ষণকারী এক মার্কিন ভূক...
মমতার দল ছাড়লেন কোয়েল মল্লিক, বিজেপির শীর্ষ নেতার সঙ্গে বৈঠক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পরই ভাঙন দেখা দিয়েছে দলটিতে। একে একে অনেকেই ট...
বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেই সঙ্গে আকাশছোঁয়া টিকিটের দাম দেখে হতাশ ফুটবলভক্তরা...
এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আগামী ২০ জুলাইকে লক্ষ্...
১৭ বছর বয়সী পেলে’র সেই জার্সি বিক্রি হলো রেকর্ড দামে
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক জার্সিটি এবার নিলামে ইতিহাস গ...