প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:20 AM
সড়ক ও জনপথকে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে হবে
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সড়ক ও জনপথ (সওজ) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জোনাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন সড়ক ও জনপথকে একটি উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। সড়ক অবকাঠামোর উন্নয়ন করে সড়ক ও জনপথকে রাষ্ট্র ও সমাজের কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সড়ক পরিবারের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সড়ক ও জনপথ (সওজ) ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কুমিল্লা জোনাল সম্মেলন শনিবার (৮ নভেম্বর) সকালে কুমিল্লা সড়ক ভবন সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (কুমিল্লা অঞ্চল) রোকন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক মোফাজ্জল হায়দার।
ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কুমিল্লা জেলা নির্বাহী কমিটির সভাপতি সড়ক সার্কেল কুমিল্লার সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাসান ঈমামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: মমিনুল ইসলাম, ইনস্টিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির আহবায়ক মো: হাফিজ উদ্দিন, সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: শফিকুল ইসলাম হাওলাদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য-২, মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মু. তারিক হোসেন। এসময় আরো বক্তব্য রাখেন সওজের উপ বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান, সওজ কুমিল্লা জোনের সহকারী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন, উপ সহকারী প্রকৌশলী ফারুক হোসেন। ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কুমিল্লা জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো: হুমায়ূন কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কুমিল্লা সড়ক ভবন মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ শরাফতি। জোনাল সম্মেলনে কুমিল্লা,ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলার সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...