...
শিরোনাম
মেসিদের একাদশ কেমন হতে পারে ⁜ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম ⁜ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব ⁜ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর ⁜ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১ ⁜ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা ⁜ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন ⁜ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ⁜ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ ⁜ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত ⁜ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে ⁜ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ⁜ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত ⁜ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ⁜ কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ⁜ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বার্ডে র‌্যালি ও বৃক্ষের চারা বিতরণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:15 AM

...
ফুল সজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় News Image

চান্দিনা প্রতিনিধি

বেদনা বিধুর ভালোবাসার মিতালিতে হেমন্তের দুপুরে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছেন তাঁরই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এমন আবেগঘন দৃশ্য দেখা গেছে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই আবেদা নূর উচ্চ বিদ্যালয়ে।

বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রধান শিক্ষক মো. আলমগীর কবির ১৪ অক্টোবর অবসর গ্রহণ করেন। শনিবার (৮ নভেম্বর) ছিল বিদায় সংবর্ধনা। দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে বিদায় জানানো হয় শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে সাজানো গাড়িতে করে প্রিয় প্রধান শিক্ষককে তাঁর বাড়ি পৌঁছে দেন। পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত বেদনা ও শ্রদ্ধার আবহ।

সুদীর্ঘ ৩১ বছরের কর্মজীবনের ইতি টানলেন শিক্ষাক্ষেত্রে নিবেদিতপ্রাণ ওই শিক্ষক। ১৯৯৮ সালে তিনি গল্লাই আবেদা নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি মতলব আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

বিদায় অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকরা বলেন-  আলমগীর স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন দিকনির্দেশক, যিনি প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।

অশ্রুসিক্ত নয়নে সদ্য বিদায়ী শিক্ষক আলমগীর কবির বলেন- শিক্ষার্থীদের কখনও আমি শিক্ষার্থী হিসেবে দেখিনি। তাদেরকে আমি নিজের সন্তান হিসেবে যত্ন নিয়েছি, শাসন করেছি। সহকর্মীদের পরিবারের সদস্য হিসেবেই ভেবেছি। দায়িত্ব পালনকালে কখনও চিন্তায়ও আসেনি একদিন তাদেরকে ছেড়ে আমার বিদায় নিতে হবে। আজ তারা যে ভালবাসা ও শ্রদ্ধা আমাকে দেখিয়েছেন তাতে মনে হচ্ছে আমার শিক্ষকতা জীবন ধন্য।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল মান্নান বিএসসি বিএড, গল্লাই আবেদা নূর ফাউন্ডেশনের রেক্টর শাহাজাহান সাজু, গল্লাই আবেদা নূর বিএমআই কলেজ অধ্যক্ষ ড. আমীর খসরু, প্রফেসর আবুল ফয়েজ আবদুল্লাহ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. শাহজাহান।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- আবদুর রব মেম্বার, শিক্ষক সাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, আবু তাহের, আবেদা নূর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাঈদুর রহমান, বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. আলী আশরাফ, মো. নূরে আলম, মো. হাবিবুর রহমান, এবিএম রুহুল আমীন, মুছা কালিমুল্লাহ্, আহাম্মদ শরীফ, বোরহানউদ্দিন মামুন, মো. শরিফুল ইসলাম মুন্সী, নেওয়াজ শরীফ, নবীর হোসেন, রাসেল আহম্মেদ, মিজানুর রহমান, কামরুল হাসান, সালমান আজিজ প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেসিদের একাদশ কেমন হতে পারে
মেসিদের একাদশ কেমন হতে পারে

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। তাতে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন জিইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।তবে পা হ...

আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ...

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বা...

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা...

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

রান্না করতে গিয়ে সাপের কামড়ে খাদিজা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ জুলাই...

চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১

মধ্য চীনের হুবেই প্রদেশে আঘাত হেনেছে দুইটি শক্তিশালী টর্নেডো। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার এই ভয়াবহ প্র...

আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা
আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা

বরাবর,চেয়ারম্যানজাতীয় মানবাধিকার কমিশনবিটিএমসি ভবন (৮ম তলা)কাওরান বাজার, ঢাকা ১২১৫।বিষয়: আইনগত ব্যবস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মেসিদের একাদশ কেমন হতে পারে
➤ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
➤ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
➤ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
➤ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
➤ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা
➤ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন
➤ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
➤ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
➤ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
➤ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
➤ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
➤ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
➤ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
➤ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
➤ কসবায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
➤ জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ বার্ডে র‌্যালি ও বৃক্ষের চারা বিতরণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir