...
শিরোনাম
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২ ⁜ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী ⁜ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু ⁜ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ ⁜ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ ⁜ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা ⁜ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল ⁜ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ ⁜ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন ⁜ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার ⁜ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:28 AM

...
চান্দিনার ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে রাস্তা News Image

সোহেল রানা, চান্দিনা

কুমিল্লার চান্দিনা উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালীখা গ্রামে অবৈধভাবে পুকুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে সরকারি সড়কের রিটেইনিং ওয়াল ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে সড়কটি, বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল—দুর্ভোগে পড়বে হাজারো মানুষ।

স্থানীয়রা অভিযোগে বলেন, শালীখা গ্রামের জাহাঙ্গীর কাজীর ছেলে মোস্তফা কাজী সম্প্রতি নিজের পুকুরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। তিনি স্থানীয় খোরশেদ কাজীর ছেলে জাকিরের কাছ থেকে ড্রেজার মেশিন ভাড়া নিয়ে এই বালু উত্তোলন করে যাচ্ছেন।

ওই পুকুরের পাশ দিয়েই শালীখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক গেছে। যে সড়কটি ইলিয়টগঞ্জ থেকে বড়াইয়াকৃষ্ণপুর সড়কের উজিরপুর থেকে  যুক্ত হয়ে প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদৈল বাজার পর্যন্ত বিস্তৃত। প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ছোট-বড় যানবাহন এবং স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু সম্প্রতি মোস্তফা কাজীর পুকুরে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন শুরু হওয়ায় ওয়ালের নিচের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, অল্পদিনের মধ্যেই রিটেইনিং ওয়ালটি ধসে পড়বে এবং সড়কটি পুরোপুরি ভেঙে যেতে পারে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, অল্প কিছুদিন আগেই জনগণের ভোগান্তি দূর করতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটি পাকাকরণের উদ্যোগ নেয়। বর্তমানে সড়কটিতে ইট, কংক্রিট ও বালু ফেলে উন্নয়ন কাজ চলমান। এর আগে সড়কটি রক্ষায় একটি প্যালিসেডিং ওয়াল নির্মাণ করা হয়, যাতে বৃষ্টির পানি ও পুকুরের চাপ থেকে সড়কটি নিরাপদ থাকে। 

শালীখা গ্রামের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেজার দিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে, এতে রাস্তার নিচের মাটি ফাঁপা হয়ে যাচ্ছে। সরকার কোটি টাকা ব্যয় করে রাস্তা বানাচ্ছে, আর কয়েকজন লোক নিজেদের স্বার্থে সেটা ধ্বংস করছে। আমাদের বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুলে যায়। রিটার্নিং ওয়াল ভেঙে গেলে রাস্তাটিও ভেঙে যাবে—তখন যানবাহন চলাচলই বন্ধ হয়ে যাবে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে রাস্তা ভেঙে গেলে পুরো এলাকার মানুষ বিপদে পড়বে। অবিলম্বে ড্রেজার মেশিন অপসারণ ও বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সিএনজি চালক মো. ইউসুফ ভূঁইয়া বলেন, রাস্তা ভেঙে গেলে আমাদের মতো চালকদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। কারণ প্রতিদিন এই রাস্তা দিয়ে বশিকপুর, রাগদৈল, সাচার ও জয়নগরসহ প্রায় ১০-১২টি গ্রামের সাধারণ মানুষ ও বাজারের ক্রেতা-বিক্রেতা, স্কুল, কলেজের শিক্ষার্থী যাত্রী নিয়ে যাতায়াত করি। কিছু লোক নিজের লাভের জন্য সেটাকে নষ্ট করছে।  প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তখন আমাদের আর চলাচলের কোনো রাস্তা থাকবে না।

এ বিষয়ে মোস্তফা কাজী বলেন, আমি কোনো অবৈধ বালু উত্তোলন করছি না। আমার নিজস্ব পুকুরে ঘরবাড়ি নির্মাণের জন্য কিছু বালু তোলা হয়েছে মাত্র। এতে রাস্তার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আপনারা যে সরকারি রাস্তার পাশ থেকে বালু উত্তোলন করছেন এবিষয়ে উপজেলা প্রশাসন জানেন কি না প্রশ্ন করলে এসময় মোস্তফা কাজীর পিতা জাহাঙ্গীর কাজী বলেন এতে প্রশাসনকে জানানোর কি আছে? আমার পুকুরের মাটি আমি নিচ্ছি!  এ ব্যাপারে চান্দিনা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, যে কোন সড়ক নির্মাণের জন্য আমরা রক্ষাপ্রদ কাজ করে থাকি। উক্ত সড়কটি আমাদের দপ্তরের আওতাধীন এবং এখানে উন্নয়নকাজ বর্তমানে চলমান।  স্থানীয়ভাবে কেউ যদি অনুমোদনবিহীন রাস্তার পাশের পুকুরে বালু উত্তোলন করে থাকেন, তা অবশ্যই সড়কের স্থায়িত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ প্যালিসেডিং ওয়ালের নিচে বা আশপাশে মাটি সরে গেলে ওয়াল দুর্বল হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে ধসে পড়ার আশঙ্কা থাকে। বিষয়টি আমি জানতে পেরেছি, আমরা মাঠ পর্যায়ে প্রতিনিধি পাঠিয়ে পরিস্থিতি যাচাই করা হবে। প্রয়োজনে উপজেলা প্রশাসনকে জানাবো জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাতে সড়কটি নিরাপদ থাকে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সড়কের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত মাঠে তদন্ত টিম পাঠানো হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক,  টিকটক ভিডিও ঘিরে আলোচনা
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...

বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...

আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...

বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...

খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...

কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...

পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...

ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্য...

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
➤ ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র‍্যালি
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাস চাপায় প্রবাসী পিতা নিহত
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, ষষ্ঠ দফায় আটক ২৫২
➤ বার্ড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ২৭তম মৃত্যুবার্ষিকী
➤ কুমিল্লায় বিশ্ব ডাক দিবস উদযাপন ডাক সেবা সপ্তাহ ও চিঠি লিখন উৎসব শুরু
➤ মা ইলিশ রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযান ৩ জন গ্রেফতার, কারেন্ট জাল ও চায়না চাই জব্দ
➤ বুড়িচংয়ে শিক্ষার ভবিষ্যত পারফরম্যান্স শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ
➤ বদলের হাওয়া মুরাদনগর নির্বাচন অফিসে: কমেছে হয়রানি, বাড়ছে স্বচ্ছতা
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে বিপুল মাদক উদ্ধার, ৭৯ পরোয়ানা তামিল ; ১১৫ জনের সাজা
➤ কুবির সিএসই সোসাইটির নেতৃত্বে রিফাত-আদিল
➤ কুবি উপ-উপাচার্যের পিতার মৃত্যুতে শিক্ষক সমিতির শোক প্রকাশ
➤ ইরানে ৩ দিনের তীব্র হামলার পরিকল্পনা তৈরি করেছে পেন্টাগন
➤ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর যখন সবচেয়ে দূষিত বায়ুর শিকার
➤ উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir