প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Nov 2025, 12:38 AM
কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাত হাজারের বেশি মানুষ পেল সেবা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর.ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে মানবিক কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি। শনিবার (৮ই নভেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে প্রায় সাত হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি বলেন, “চিকিৎসা এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। তাই আমরা আমাদের নিম্ন আয়ের জনগণের জন্য ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। ইতোমধ্যে ১০টি ওয়ার্ডে ক্যাম্প শেষ হয়েছে, সবগুলো ওয়ার্ডেই আমরা ফলোআপ করার পরিকল্পনা নিয়েছি।
প্রধান অতিথির সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জলিস আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা.শাহিন,কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রাহান রহমান হেলেন, মহানগর যুবদলের আহবায়ক ফয়সালু রহমান পাভেল,কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন,আরাফাত রহমান কোকো সংসদ মহানগর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা, কাজী জামান, ৩ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি তাসরিন আক্তার পারুল সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিল্পী।
চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন। উল্লেখ্য, মানবিক কুমিল্লার উদ্যোগে ভবিষ্যতে মহানগরীর ২৭টি ওয়ার্ডেই এমন মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানান, পুনরায় চিকিৎসার প্রয়োজন হলে ফলোআপের মাধ্যমে সেই রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...