...
শিরোনাম
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা ⁜ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন ⁜ তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের ⁜ এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের মাটি চুরি ⁜ মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা ⁜ ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছাসেবীরা ⁜ সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা ⁜ বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী ⁜ ব্রাহ্মণপাড়ায় ক্বওমি মাদরাসার ৫৬৬ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ⁜ মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ হোমনার শীর্ষ সন্ত্রাসী কাঞ্চনবাহিনীর প্রধান মাহবুব কাঞ্চন গ্রেপ্তার! ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব ⁜ সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা, কাল সকাল থেকে কর্মসূচি ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন ⁜ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা ⁜ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে ⁜ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন ⁜ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার ⁜ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Oct 2026, 8:23 AM

...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন News Image

কুবি প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে উদযাপিত হয়েছে মহালয়া। ১০ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানজুড়ে মহালয়া উদযাপিত হয়।

সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। মঙ্গল আরতি, সকাল ৭ টায় বেদপাঠ, সকাল সাড়ে ৭ টায় চণ্ডীপাঠ ও দুর্গা গায়ত্রী জপ, সকাল সাড়ে ৭টায় আগমনী সংগীত, সকাল সাড়ে ৮ টায় চিঠি প্রতিযোগিতা, সকাল ৯টায় ধুনুচি নৃত্য এবং সকাল সাড়ে ৯টায় প্রসাদ বিতরণ করা হয়।

জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, বিশেষ নাটিকা এবং পুরস্কার বিতরণীর আয়োজন রয়েছে। এ ছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে টিক্কারচরের শ্রীশ্রী শ্মশানকালী বাড়ি ও শিবমন্দিরের বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শুভ মহালয়া আহবায়ক কমিটির আহবায়ক শ্রীমানী কণিকা দাশ বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার চতুর্থবারের মতো মহালয়ার আয়োজন হতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। পরিবার থেকে দূরে থাকা আমাদের কাছে এই আয়োজন শিকড়ের টান অনুভব করায়, বাড়ির অপূর্ণতা কিছুটা হলেও পূরণ করে এবং পারস্পরিক একতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এছাড়াও প্রতি বছর এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।"


সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, "চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি ও দেবীর আগমনী সুরে সূচিত হোক দেবীপক্ষের শুভযাত্রা। জগজ্জননী মা দুর্গার চরণে জানাই বিনম্র প্রণাম। সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। দেবী দুর্গার আশীর্বাদে অশুভের বিনাশ হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।"

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ পাল বলেন, "আমাদের এবারের আয়োজনের প্রধানতম স্থানজুড়ে রয়েছে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা। এ বছর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও প্রশাসনিক ভবনে শাস্ত্রীয় চণ্ডীপাঠ, আগমনী সংগীত, ধুনুচি নৃত্য এবং নাটিকা 'অকালবোধন'-এর পাশাপাশি আমরা আয়োজন করেছি ‘শারদ অন্নোৎসব’। এর মাধ্যমে আমরা টিক্কারচর শ্রীশ্রী শ্মশানকালী ও শিব মন্দির সংলগ্ন বৃদ্ধাশ্রমের প্রবীণ মা-বাবাদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করেছি, যেন দুর্গোৎসবের আনন্দ তাঁদের স্পর্শ করতে পারে।" 

তিনি আরও বলেন, "এই আয়োজনটি শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন, মাননীয় উপাচার্য মহোদয় এবং প্রক্টর কার্যালয় যে সার্বিক সহযোগিতা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনা প্রদান করেছেন, তার জন্য আমরা তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

উল্লেখ্য, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। এদিন মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...

মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...

আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...

তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...

এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের মাটি চুরি
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...

 মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...

মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...

ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছাসেবীরা
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা
➤ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্রী হাজী ইয়াসিন
➤ তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
➤ এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের মাটি চুরি
➤ মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা
➤ ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছাসেবীরা
➤ সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় লাকসামে সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা
➤ বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী
➤ ব্রাহ্মণপাড়ায় ক্বওমি মাদরাসার ৫৬৬ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
➤ মুরাদনগরে ২৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ হোমনার শীর্ষ সন্ত্রাসী কাঞ্চনবাহিনীর প্রধান মাহবুব কাঞ্চন গ্রেপ্তার!
➤ ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল লায়ন্স ক্লাব
➤ সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা, কাল সকাল থেকে কর্মসূচি
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
➤ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক, টিকটক ভিডিও ঘিরে আলোচনা
➤ বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আগলে রাখতেন চোখে চোখে
➤ বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
➤ খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা কুমিল্লার খাদিশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের সেমিনার
➤ পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছিল পিস্তল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir