প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Oct 2026, 8:28 AM
বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণী
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার হাউজিং এস্টেট এলাকার বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কুমিল্লার ভার্চুয়াল পার্ক ফান টাউনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর কাশেদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ জসিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন BKSCA-এর আহ্বায়ক, সাবেক শিক্ষা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BKSCA-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাংবাদিক মোসলেহ উদ্দীন এবং BKSCA-এর চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো. শাহজাহান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ওমর ফারুক বাবলু, মাজহারুল ইসলাম নাইম, দেলোয়ার হোসেন মজুমদার, এডি এম এনামুল হক জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের এ উদ্যোগ উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। সবাই আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং বুলবুল প্রি-ক্যাডেট এন্ড ইংলিশ কেয়ার হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে ১ হাজার: কৃষিমন্ত্...
আয়েশা আক্তারকুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি হাসপাতালের শয্যাস...
তাজমিন হত্যা: আদালতে হত্যার দায় স্বীকার সুমনের
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনা...
এনএসআই'র তথ্যে পুলিশের হাতে পিকআপসহ আটক-১ কুমিল্লা-সিলেট আঞ্...
মো.জাকির হোসেনকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজে খননকৃত মাটি গোপনে অন্যত্র বিক্রির অ...
মালদ্বীপে ব্রাহ্মণপাড়ার প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু, পরিব...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিমালদ্বীপে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সজ...
ঢোলভাঙ্গা নদীর প্রাণ ফিরাতে কচুরিপানা পরিস্কার করছে স্বেচ্ছা...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার...