প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Nov 2025, 11:41 AM
দশম গ্রেডসহ তিন দফা দাবিতে ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
মো. আনোয়ারুল ইসলাম
দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও রাজধানীর শাহবাগে শিক্ষক আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে দিনভর নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেন তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত করা হবে। তারা দাবি জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন করে বৈষম্য দূর করতে হবে।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল হক, মো. আনোয়ার হোসেন, নাসিম নিয়াজ, আবুল মনসুর সাকিব, আইরিন আক্তার, নুসরাত জাহান, নেয়ামত উল্লাহ, জাকির হোসেন, এমরান হোসেন, হাসিবুল করিম, আবু ছালেহ, রকিব উদ্দিন, কারিমা আক্তার, হাবিবা আক্তার, লাকী আক্তার, নাহিদা আক্তার ও ছালমা আক্তারসহ তিন শতাধিক শিক্ষক অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা
এফএনএস বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোর...
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
এফএনএস বিদেশ :চেন্নাই মেট্রোরেলের একটি নতুন রুটের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...
নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর
এফএনএস বিদেশ : নেপালের উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেসে...
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত ১২
এফএনএস বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ...
ভারতে গুগলের ডেটা সেন্টার নির্মাণকে ঘিরে তীব্র বিরোধিতা
এফএনএস বিদেশ : ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গুগলের বিশাল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্ম...
রাত হলেই নগরীর প্রবেশদ্বারগুলোতে চালকের ছদ্মবেশে ওঁৎ পেতে থা...
মাহফুজ নান্টু, কুমিল্লা।তাজমীন হত্যাকাণ্ডের পর কুমিল্লা নগরীর অন্যতম প্রবেশদ্বার পদুয়ার বাজার এলাকায়...