প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2025, 12:06 AM
গোয়েন্দা পুলিশের অভিযানে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
মো. জাকির হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলার দুই যুবলীগের নেতা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ষোলনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ১০ নভেম্বর রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর রানীর দিঘীর এলাকায় তার বাসা থেকে আটক করা হয়। অপর দিকে ডিবি পুলিশের একই টিম ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল কে গ্রেফতার করে। কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার কৃত বিল্লাল হোসেন চেয়ারম্যান ও ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের সভাপতি উজ্জ্বল চন্দ্র শীল কে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...