প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Nov 2025, 12:05 AM
বেতিয়ারা শহীদ ৯ জনকে শ্রদ্ধা জানিয়েছে হাজারো মানুষ
শ্যামল বড়ুয়া ববি
১১ নভেম্বর ১৯৭১ বাঙালির ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল আবেগ অনুভূতি ও শোকের দিন, এদিনে ভারত থেকে গেরিলা ট্রেনিং প্রাপ্ত ৭৮ জন মুক্তিযোদ্ধার সাথে পাক বাহিনীর সম্মুখ যুদ্ধে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের বেতিয়ারায় ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন, বাকি ৬৯ জন বেঁচে ছিলেন,৯ জনকে স্থানীয় জনগণ সমাহিত করেন,২৮ নভেম্বর ১৯৭১ জগন্নাথ দিঘী এলাকা শত্রুমুক্ত হলে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, এরই ধারাবাহিকতায় গত ১১ ই নভেম্বর ৫৪ তম বেতিয়ারা শহীদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও হাজারো মানুষ শ্রদ্ধা নিবেদন করে,দোয়া মোনাজাত এবং আলোচনা সভায় অংশ নেয়।
বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে, জগন্নাথ দিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম এর সহযোগিতায়,পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম জিয়াউল হোসেন জিবু এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম।
ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলার বিশেষ গেরিলা বাহিনীর সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আব্দুল মমিন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন বীরমুক্তিযোদ্ধা প্রফে,ডক্টর আলী হোসেন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন , বীর মুক্তিযোদ্ধা মিয়া মো,আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী,সাংবাদিক মোতাহার মাহবুব, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি।
আরো শ্রদ্ধা নিবেদন করেন, সিপিবি সাবেক সভাপতি কমরেড শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর, মুক্তিযোদ্ধা কুমিল্লা ইউনিক কমান্ড মো, ইউনুস, নারায়ণগঞ্জ খেলাঘর সভাপতি জহির আহমেদ, বেতিয়ারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি বাস্তবায়ন পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি নেতা নুরুল ইসলাম, সিপিবি ফেনী জেলা সভাপতি মহিবুল হক চৌধুরী, নোয়াখালী সিপিবি সভাপতি, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন সভাপতি সহ আরো অনেকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...