...
শিরোনাম
সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক ⁜ কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি ⁜ কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার ⁜ বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর ⁜ এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ⁜ কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ⁜ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কারবালায় ৪০ লাখেরও বেশি মানুষের ঢল ⁜ ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের ⁜ চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুললো ন্যানসি ⁜ মেলবোর্নের উৎসবে যাচ্ছে দেশের তিন সিনেমা ⁜ অচল দেশের সব আবহাওয়া রেডার, ঝুঁকিতে পূর্বাভাস ব্যবস্থা ⁜ ব্রিটিশ নারীর সাজা বিশেষ ক্ষমতায় বদলে দিলেন রাজা ⁜ রেফারি বিতর্কে ফ্রান্স কোচের বিস্ফোরক মন্তব্য ⁜ যে ছয় শ্রেণির মানুষ শয়তানের বন্ধু ⁜ অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? ⁜ কখনো হারেনি আর্জেন্টিনা ⁜ খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥ ⁜ বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 13 Nov 2025, 3:38 PM

...
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে: প্রধান উপদেষ্টা News Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, “জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনওভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।”

তিনি জানান, জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করেছি। প্রশ্নটি হবে এরকম-

“আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?”

ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার-সহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।”

গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

প্রধান উপদেষ্টা বলেন, “গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে (১৩ নভেম্বর) অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে।”



ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে   আটকে আছে কুমিল্লার দশ যুবক
সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক

নিজ¯^ প্রতিবেদকভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কা কারণে রাঙামাটির ঐতিহ্যবাহী ‘সাজেক ভ্যালি’ পর্যটন কেন্দ্র...

কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাহিদ পাটোয়ারীকুমিল্লার প্রাণপ্রবাহ গোমতী নদীর দুই পাড়ে গিড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান...

বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার...

কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার
কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার

বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দুশ্চিন্তায় নরওয়ে| দলটির স্কোয়াডের একাধিক...

বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর
বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মিশর| ম্যাচে ২-০ গো...

এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

মিশরের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের পর যখন টানা দ্বিতীয় শিরোপার ¯^প্নে বিভোর লিওনেল মেসিরা, ঠিক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাজেক ভ্রমনে গিয়ে তিনদিন ধরে আটকে আছে কুমিল্লার দশ যুবক
➤ কুমিল্লায় গোমতীর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর বসত ভিটায় অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতি
➤ কোয়ার্টারের আগে অসুস্থ নরওয়ের একাধিক ফুটবলার
➤ বড় অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছে মিশর
➤ এবার এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
➤ কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
➤ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কারবালায় ৪০ লাখেরও বেশি মানুষের ঢল
➤ ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
➤ চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুললো ন্যানসি
➤ মেলবোর্নের উৎসবে যাচ্ছে দেশের তিন সিনেমা
➤ অচল দেশের সব আবহাওয়া রেডার, ঝুঁকিতে পূর্বাভাস ব্যবস্থা
➤ ব্রিটিশ নারীর সাজা বিশেষ ক্ষমতায় বদলে দিলেন রাজা
➤ রেফারি বিতর্কে ফ্রান্স কোচের বিস্ফোরক মন্তব্য
➤ যে ছয় শ্রেণির মানুষ শয়তানের বন্ধু
➤ অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন?
➤ কখনো হারেনি আর্জেন্টিনা
➤ খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু
➤ চৌদ্দগ্রামে ক্ষমতার প্রভাব খাটিয়ে শত বছরের রাস্তা বন্ধ ॥
➤ বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir