প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Nov 2025, 10:24 AM
লালমাইয়ে প্রবাসী সেলিমের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগ
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারিচৌঁ গ্রামের আবদুর রশীদ সওদাগর বাড়ীর মোঃ কালা মিয়ার মেয়ে সৌদি প্রবাসী অসহায় খালেদা আক্তার (৩০), একই গ্রামের হাজী বাড়ীর মৃত মাষ্টার শহিদুল ইসলাম এর ছেলে ওরফে সাংবাদিক জহিরুল ইসলাম জহির এর বড় ভাই সৌদি প্রবাসী সেলিম (৫৬) বিগত ১ জুলাই, ২০২২ সৌদি আরবে জোরপূর্বক বিয়ে করে।এতে ৫০ হাজার টাকা দেনমোহর হিসেবে ৪০ হাজার টাকা পরিশোধ সহকারে নিকাহনামায় উল্লেখ রয়েছে।তাদের দাম্পত্য জীবনে সালেহ আহমেদ ওরফে তাকরিম নামে ২২ মাস বয়সী ১টি ছেলে সন্তান আছে। তাকরিম সৌদি আরবের হাসপাতালে ০১/০৪/২০২৪ তারিখে জন্মগ্রহণ করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
খালেদা আক্তার অভিযোগ করেন বলেন, তাঁর স্বামী সেলিম ৩২ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এবং ১৪ ভরি স্বর্ণ নিয়ে ছেলে সহ বাংলাদেশে গত ২১ অক্টোবর, ২০২৫ পালিয়ে এসেছে। টাকা,স্বর্ণ ও ছেলেকে না পেয়ে দিশেহারা অবস্থায় গত ৯ নভেম্বর, ২০২৫ তারিখে খালেদা আক্তার বাংলাদেশে আসে। এ ব্যাপারে সেলিম এর পরিবার, গ্রামের সর্দার - মাতব্বরদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়ে কোন প্রতিকার না পেয়ে গত ১১ /১১/২০২৫ তারিখে কুমিল্লা জর্জ কোটে ১ টি মামলা দায়ে এবং ১২ /১১/২০২৫ তারিখে নারী ও শিশু নির্য়াতন দমন আইনে আদালতে ভুক্তভোগী অসহায় খালেদা আক্তার বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী খালেদা আক্তার অভিযোগ করে বলেন, সেলিম সম্পর্কে তাঁর মামা হন, অথচ তাকে জোরপূর্বক বিয়ে করে মারধর করতো এমনকি দেহ ব্যবসা করার জন্য নির্যাতন করতো।যা সৌদি আরব আদালত এব্যাপারে মামলা চলমান আছে।
খালেদা আক্তার ২০১৩ সালে চাকুরির সুবাদে সৌদি আরব গমন করে, পরবর্তীতে দেশে আসলে সেলিম একই গ্রামের চাচা কামাল হোসেন,পিতা মোঃ হাবিবুর রহমান এর মাধ্যমে ৫ লক্ষ টাকা লাভের উপর নেয়। এছাড়াও খালেদা আক্তার অভিযোগ করেন বলেন, তাঁর ভাগিনা হাসানকে সৌদি আরব নেওয়ার কথা বলে ১ লক্ষ টাকা নেয় সেলিমের ভাই মোঃ সাহেব।যা পরবর্তীতে ৪০ হাজার টাকা ফেরত দেয়,বাকি ৬০ হাজার টাকা এখনও পাওনা রয়েছে।
ভুক্তভোগী অসহায় খালেদা আরো বলেন, সেলিমের ভাই দৈনিক কালের কন্ঠের লালমাই ও সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম জহির কে বিষয়টি মোবাইলে জানালে, জহির ভুক্তভোগী খালেদা আক্তার কে এব্যাপারে কাউকে জানালে কেটে টুকরো টুকরো করা হুমকি প্রদান করেন এবং গ্রাম ছাড়া করার হুমকি সহ নানান ভয়-ভীতি প্রদান করেন।
দোশাড়িচৌঁ গ্রামের সর্দার মিলন মিয়াজী বলেন, সৌদি ফেরত খালেদা আক্তারের সাথে যে অমানুষিক নির্যাতন করা হয়েছে তাঁর বিস্তারিত জেনেছি। খালেদা আক্তার দেশে এসে গ্রামবাসীকে টাকা, স্বর্ণ ও ছেলে কে ফেরত পাওয়ার জন্য জানিয়েছেন। সেলিম বাড়িতে না থাকায় বিষয়টি সমাধান করতে পারছি না। ভুক্তভোগী অসহায় খালেদা আক্তার মামাতো ভাইয়ের বাড়ি স্বপরিবারে বসবাস করে। তাঁর বাবা নাই।ঠিকমতো থাকার মতো একটি ঘরও নাই। আমরা গ্রামবাসী খালেদা আক্তার অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী অসহায় খালেদা আক্তার টাকা ও স্বর্ণ সহ তাঁর ছেলেকে ফেরত পাওয়ার জন্য আদালতের মান্যবর বিচারক, কুমিল্লা জেলা প্রশাসক,কুমিল্লা জেলা পুলিশ সুপার, লালমাই উপজেলা প্রশাসন,লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, গ্রামের সর্দার - মাতবর সহ সংশ্লিষ্ট সকলে নিকট আকুল আবেদন জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ বেলা ১১ টায় এক সাংবাদিক সম্মেলনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...