প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 12:04 AM
হোমনায় প্রবাসির স্ত্রী সন্তানসহ একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় প্রবাসির স্ত্রী সন্তান সহ একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামের ( জয়নুদ্দি মুন্সীর বাড়ি) এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখি (৩০), তাদের চার বছর বয়সী ছেলে হোসেন এবং জহিরুলের ভাই প্রবাসী সাত্তার মিয়ার সাত বছর বয়সী ছেলে জুবায়ের।
স্থানীয়রা জানান, রাতে কে বা কারা ঘরের গ্রিল কেটে ভিতরে ঢুকে পাপিয়া আক্তার সুখী, মো.হোসেন ও জুবায়েরকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে ঢুকে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে “তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
এদিকে এক পরিবারের তিনজনকে হত্যা করার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...