প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Feb 2026, 12:07 AM
আস্থার প্রতিদান পেলেন হাজী ইয়াছিন গুরুত্বপূর্ণ তিন মন্ত্রণালয়ের দায়িত্বে
মাহফুজ নান্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি তিনি। তবে দলীয় প্রধান তারেক রহমানের অনুরোধে এবং তারেক রহমান প্রদত্ত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিন উর রশীদ (ইয়াছিন)। মঙ্গলবার বিকেলে তিনি শপথ গ্রহণের পর তার নেতাকর্মীদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে। নেতাকর্মীরা বলছেন প্রিয় নেতা তারেক রহমান হাজী আমিন উর রশীদ ইয়াছিনের উপর যে আস্থা রেখেছিলেন তাঁর প্রতিদান হিসেবেই তাকে গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নেতাকর্মীরা জানান, মনোনয়ন বঞ্চিত হয়ে সংসদ নির্বাচনে পাননি বিএনপি'র আকাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষ, পরে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও বিএনপি চেয়ারম্যানের নির্দেশে নিজেকে সরিয়ে নেন নির্বাচন থেকে। হতাশ না হয়ে বরং দলের চেয়ারম্যানের দেয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দক্ষিণের সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন তিনি। দলের কোন্দল নিরসন এবং নির্বাচনি প্রচারণায় সক্রিয় অংশগ্রহন করেন কুমিল্লা দক্ষিণের ৬ টি আসনে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। অবশেষে তিনি জায়গা পেয়েছেন দলের মন্ত্রীসভায়। শুধু তাই নয়, বরং কৃষি, মৎস ও প্রাণিজ সম্পদ এবং খাদ্য মন্ত্রনালয়ের মত গুরুত্বপূর্ণ তিন মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হয়েছেন তিনি। এর আগে হাজী আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা-৬ আসনের এমপি নির্বাচিত হলেও এবার তিনি দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর হাজী আমিনুর রশীদ ইয়াছিন তার অনুভুতি ব্যক্ত করে বলেন, দায়িত্ব আসে সৃষ্টিকর্তার পক্ষ থেকে। তার এমন দায়িত্ব তিনি কুমিল্লাবাসীর জন্য উৎসর্গ করে দলের চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারেন সে জন্য তিনি কুমিল্লাসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
এছাড়া কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী এবং কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ধর্ম মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জাকারিয়া তাহের সুমন এ নিয়ে দুই এবং শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ৬ বারের এমপি নির্বাচিত হলে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবারই প্রথম।
এদিকে কুমিল্লা জেলা থেকে তিন মন্ত্রী পাওয়ায় খুশি সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে এনিয়ে অভিবাদন ও শুভেচ্ছা পোস্ট ছড়িয়ে দিচ্ছেন তারা।
কুমিল্লা জেলায় তিনজন মন্ত্রী পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা তিনজন মন্ত্রী পেয়েছে - এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখবো। জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রাথমিকের বৃত্তি: মেধা নাকি কোটা? প্রজ্ঞাপনের সঙ্গে ফলাফলের...
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি :প্রাথমিক শিক্ষা সমাপনী পর্যায়ের বৃত্তি প্রদান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে...
পুত্রসন্তানের মা হলেন করিশমা
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরা প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন। গুরু পূর্ণিম...
কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা; বিভিন্ন ছাত্রসংগঠনের...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ...
কুমিল্লায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে দিনব্যাপী ক...
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তি...
চাঁদপুর পৌরসভার ২শ ৫ কোটি টাকার বাজেট ঘোষণা
কাজী নজরুল ইসলামনতুন কোন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২০৫ কোটি ৫৪ লাখ ২৫...
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের ভালোবাসার শিক্ষক তোফায়েল আহমেদ আ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ...