প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2025, 12:08 AM
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে খায়রুন্নেসা হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
সংবাদ বিজ্ঞপ্তি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১৫ নভেম্বর কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এনএইচএন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে ‘ডায়াবেটিস ও সুস্থতা: কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ প্রতিপাদ্যের আলোকে কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের পরিচালক ডায়াবেটোলজিস্ট ডা. মোঃ আতাউর রহমান জসীম রোগী ও স্বজনদের বিভিন্ন পরামর্শ দেন।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত প্রায় দুইশত রোগীর বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রবীণ শিক্ষক ও ছড়াকার জহিরুল হক দুলাল এবং সাংবাদিক ও কবি খায়রুল আহসান মানিকসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির ডায়াবেটিস পরীক্ষা করার মাধ্যমে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করেন পরিচালক ডা. মোঃ আতাউর রহমান জসীম । নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার, চিকিৎসকের পরামর্শ মোতাবেক খাবার বড়ি বা ইনসুলিন সেবন ও চেকআপ করে সুস্থ-কর্মক্ষম জীবন উপভোগ সহ কর্মস্থলে নিজে ডায়াবেটিস সচেতনত থাকার পাশাপাশি সহকর্মীদের মাঝে সচেতনতা গড়ে তুলতে পরামর্শ দেন। নুষ্ঠানে হাসপাতালের যুগ্ম পরিচালক শ্যামল মজুমদার, গাইনি কনসালটেন্ট ডা. উম্মে কুলছুম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোহানা আয়মান,মেডিকেল অফিসার ডা. আমেনা আক্তার সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিপুলসংখ্যক রোগী-স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাস ও মেঘনা উপজেলার সীমান্তবর্তী চরাঞ্চলের বিরোধের জেরে এক নারীনিহতের...
কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতা...
আয়েশা আক্তারকুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকের পরিচয় দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স...
অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে আগানগর সড়ক ধ...
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্ল...
টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের...
ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
মোঃ আবদুল আলীম খানকুমিল্লা- ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কের ব্রাহ্মণপাড়া অংশে ড্রেন নির্মাণ, সিস...
কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দাউদকান্দি উপজেলায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনপ্যাপী নজরুল শতবর্ষ উদযাপিত...