...
শিরোনাম
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’ ⁜ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ ⁜ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের ⁜ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ ⁜ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার ⁜ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা ⁜ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪ ⁜ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক ⁜ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ ⁜ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল! ⁜ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ ⁜ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত ⁜ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার ⁜ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা ⁜ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ⁜ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ⁜ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Nov 2025, 12:13 AM

...
ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ একদিন আন্তর্জাতিক টেকনোলজিতে রূপ নেবে News Image

নিজস্ব প্রতিবেদক

বুড়িচং উপজেলার স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি দুই যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য রি-ইউনিয়ন ও মিলনমেলার আয়োজন করে। সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণের উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমার জীবনের অনেকটা সময় এই প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করেছি। শুরু থেকে অদ্যাবধি সকল কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। আমাকে প্রধান অতিথি না করলেও আমি এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকতাম, কারণ এই প্রতিষ্ঠানটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, একদিন এই কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করবে।

সকেল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে নানা কর্মসূচি। পূর্ববর্তী শিক্ষার্থীদের আড্ডা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, ফটোসেশনসহ আরও অনেক আয়োজন। প্রতিটি পর্বেই শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

কলেজের শিক্ষক গিয়াস উদ্দীন এবং উদযাপন কমিটির আহ্বায়ক এম হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আবু তাহের, যিনি প্রতিষ্ঠানের শুরু থেকেই দিকনির্দেশনা দিয়ে আসছেন। তিনি তার বক্তব্যে বলেন, ২০০২ সালে ফজলুর রহমানের নিজস্ব জমিতে এই কলেজ প্রতিষ্ঠার সময় আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। কিন্তু শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মানুষের সহযোগিতায় আজ এটি একটি মানসম্মত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ মাকসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা এবং বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভির হোসেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশে প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও দেশগঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটিকাসহ বিভিন্ন পরিবেশনায় পুরো মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সাবেক শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় তাদের মনে নস্টালজিয়ার আবেশ তৈরি হয়েছে।

ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে তিনবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আধুনিক ল্যাব, দক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের নিষ্ঠাপূর্ণ চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’

মার্ভেল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছে স্পাইডারম্যান। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্...

নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল...

ফেনীতে মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শু...

অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের

দেশে এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট এবং কমিউনিটিভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসং...

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে একটি জনপ্রিয় খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনা...

কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম...

বিশেষ প্রতিনিধিকুমিল্লায় আকস্মিক ও অস্বাভাবিকভাবে বেড়েছে সবজি, মাছ এবং মাংসের দাম। বিশেষ করে ইলিশ ও...

আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের...

মায়ামি স্টেডিয়ামে গোলটি করার পর বিশ্বাসই করতে পারছিলেন না সিডনি লোপেস কাবরাল। আর্জেন্টিনার জালে বল জ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হলিউডের আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান’
➤ নুসরাত হত্যা; মৃত্যুদণ্ডপাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
➤ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেও নেতৃত্ব বাড়েনি নারীদের
➤ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
➤ কুমিল্লার বাজারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের বাজার, দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
➤ আর্জেন্টিনার জালে জড়ানো কাবরালের অনিন্দ্য গোলটিই বিশ্বকাপের সেরা
➤ তিতাসের চরবাটেরা গ্রাম পুরুষশূন্য ৩০টি ঘরে লুটপাটের অভিযোগ : আটক-৪
➤ কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক
➤ অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ
➤ টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
➤ ব্রাহ্মণপাড়ায় তীব্র যানজটে দুর্ভোগ সাধারণ মানুষ
➤ কুমিল্লায় জাতীয় কবি নজরুল ইসলাম শতবার্ষিকী উদযাপিত
➤ দাউদকান্দিতে ছয় আসামি গ্রেপ্তার
➤ শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা
➤ কুবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
➤ কসবায় নকল সরবরাহের দায়ে ১ শিক্ষককে কারাদণ্ড, ৫ আলিম পরীক্ষার্থী বহিষ্কার
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন
➤ বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir