প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Nov 2025, 12:04 AM
কুমিল্লায় শীতের আগমনীতে বেড়েছে গরম কাপড় বেচা-কেনা
আয়েশা আক্তার
কুমিল্লায় দিন দিন শীতের আমেজ লক্ষ করা যাচ্চে। অন্যান্য বছরগুলোর তুলনায় এবার শীত যেন কিছুটা আগেই চলে এসেছে। ভোরবেলা কুয়াশায় ঢেকে যাচ্ছে পুরো অঞ্চল, কমছে তাপমাত্রা, আর অনুভূত হচ্ছে শীতের আমেজ। শীতের আমেজ অনুভবন হতেই শহরের বিভিন্ন বাজার, ফুটপাত ও ফুটওভার ব্রিজের নিচে গরম কাপড় কেনাবেচায় জমেছে সরগরম পরিবেশ।
নগরীর কান্দিরপাড়, চকবাজার, টমছম ব্রিজ এলাকা, শাসনগাছা বাজার ঘুরে দেখা গেছে—জ্যাকেট, সোয়েটার, কম্বল, শাল, টুপি থেকে শুরু করে শিশুদের গরম পোশাক—সবকিছুতেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা সাশ্রয়ী দামের গার্মেন্টস ও সেকেন্ড হ্যান্ড পোশাকের দোকানে বেশি ভিড় করছেন।
ব্যবসায়ী মহিউদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অনেকে বলছেন, “এ বছর শীত একটু আগেই পড়েছে, তাই ক্রেতার ভিড়ও দ্রুত বাড়ছে।” সকালে অফিসপাড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানগামী মানুষেরাও ভিড় করছেন গরম পোশাকের দোকানগুলোতে।
এদিকে দরিদ্র ও ছিন্নমূল মানুষের দুর্ভোগও বাড়ছে। শহরের বিভিন্ন স্থানে আগাম শীত মোকাবিলায় অনেকেই রাস্তার পাশে আগুন জ্বালাতে দেখা যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলো শীতার্ত মানুষের সহায়তায় উদ্যোগ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে গরম কাপড় বিক্রি আরও বেড়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাজারে শীতের কাপড়ের দাম গতবারের তুলনায় একই রকম রয়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, দামের দিক থেকে আর একটু কম হলে পছন্দ মতো ২/৩ টা করে বাচ্চাদের জন্য গরম কাপড় কিনতে পারতাম।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...