...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:24 AM

...
দেবিদ্বারে শিক্ষার্থীদের ওপর হামলাকারী তোফায়েল হায়দার ধরা ছোঁয়ার বাইরে News Image

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় অন্যতম সন্ত্রাসী তোফায়েল হায়দার সহ তার সহযোগিরা এখনো ধরাঁ ছোয়ার বাইরে। গত বছরের ৪ আগষ্ট দেবিদ্বার পৌর সদরে ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা গুলি চালালে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক রুবেল গুলিতে নিহত হয়। ওইদিন আওয়ামী সন্ত্রাসীদের সাথে প্রকাশ্যে মহড়ায় অংশ নেয় তোফায়েল হায়দার। ঘটনার পর প্রায় ১৫ মাস অতিক্রম হলেও শিক্ষার্থীদের উপর হামলাকারী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগি আন্দোলনকারী শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির মরহুম কাশেম সরকারের বড় ছেলে তোফায়েল হায়দার এবং সে স্থানীয় দি-রয়েল ইন্টরন্যাশনাল কলেজের অধ্যক্ষ ছিলো। কিন্তু গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তোফায়েল হায়দার একজন শিক্ষক হয়েও সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। ৪ আগষ্ট দেবিদ্বার পৌর সদরে ছাত্রজনতার উপর সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এতে উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আবদুর রাজ্জাক রুবেল গুলিতে নিহত হয়। এছাড়া সন্ত্রাসীদের গুলিতে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। ওইদিন শিক্ষার্থীদের উপর হামলায় তোফায়েল হায়দারও অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবিও ভাইরাল হয়। তাছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ না নিতে দি-রয়েল ইন্টরন্যাশনাল কলেজের শিক্ষার্থীদের কলেজের প্যাডে নোটিশ করে সমালোচনার মুখে পড়ে ছিলেন তোফায়েল হায়দার। শেখ হাসিনার পতনের পর তোফায়েল হায়দার পালিয়ে গেলে সন্ত্রাসী কর্মকান্ড ও নারী কেলেঙ্কারি অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে কলেজের অধ্যক্ষ পদ থেকে অপসারন করা হয়। দীর্ঘদিন পালিয়ে থাকলেও বর্তমানে তোফায়েল হায়দারকে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় মাঝেমাঝে এলাকায় অবস্থান করতে দেখা যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের ১৫ মাস অতিক্রম হলেও শিক্ষার্থীদের উপর হামলাকারী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগি আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী তানজিম রহমান ভূইয়া বলেন, তোফায়েল হায়দার স্যার একজন শিক্ষক হয়েও বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে দেবিদ্বার নিউ মার্কেটে চত্ত্বরে অবস্থান নেন। পরে দির্ঘদিন পালিয়ে থাকলেও বর্তমানে তিনি আমাদের কলেজ নিয়ে বিভিন্ন ষড়যন্তে লিপ্ত হয়েছেন। তিনি এখন প্রায় প্রকাশ্যে ঘুরাফিরা করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না। আমরা আশা করেছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা সন্ত্রাসী কর্মকান্ডে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবেন। কিন্তু এখন দেখছি তার উল্টো, তারা বিভিন্নভাবে আবারো প্রকাশ্যে এলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

নাম প্রকাশে অনেচ্ছুক এলাকার একাধিক ব্যক্তি বলেন, তোফায়েল হায়দার একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি। তোফায়েল হায়দার একজন শিক্ষক নামের কলঙ্ক। দি-রয়েল ইন্টরন্যাশনাল কলেজের অধ্যক্ষ পরিচয়ে শিক্ষার্থী ও কলেজকে কাজে লাগিয়ে স্বৈরাচার সরকার আমলে স্থানীয় এমপিদের সাথে সখ্যতা গড়ে তুলে ব্যক্তিগত ভাবে সুবিধা নিয়ে অবৈধ্য অর্থ-সম্পদ গড়ে তুলেন। আর এই অর্থ ব্যবহার করে যে যখন ক্ষতায় আসে তাদের সাথে সখ্যতা গড়ে তুলেন এবং সুবিধা ভোগ করেন। যুগেযুগে কিছু অসাধু রাজনৈতিক ব্যাক্তির কারনে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছেনা।

 এ বিষয়ে অভিযুক্ত দি-রয়েল ইন্টরন্যাশনাল কলেজের সাবেক অধ্যক্ষ তোফায়েল হায়দারের মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে। এছাড়া ওই সময় যারা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিলো তাদের ছবি ও ভিডিওর মাধ্যমে চিহিৃত করে আটকের চেষ্টা চলছে। কোন অপরাধীকে আমরা ছাড় দেব না। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir