প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:28 AM
চৌদ্দগ্রামে তারণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম প্রতিনিধি
জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে তারণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: সফিকুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ, কে, এম শামসুদ্দীন ও বাংলাদেশ সাংবাদিক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: এমরান হোসেন বাপ্পি প্রমূখ। এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মানবিক গুনাবলি সম্পন্ন নাগরিক হতে হবে এবং নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। বিদ্যমান সংকীর্ণ ও স্বার্থপর মানসিকতার পরিবর্তন হলেই পুরো দেশের পরিবর্তন হবে। শিক্ষা, আইনশৃংখলা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও কর্মমূখী শিক্ষা চালু করতে হবে। দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনায় মনোযোগ দেয়ার ওপর গুরাত্বরোপ করেন এবং দেশপ্রেমের আহবান জানান। বক্তাগন আরো বলেন, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নিজেকে বদলালেই বদলাবে দেশ। তরুনদের মানবিক গুনাবলি বিকাশ, দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান। আলোচনা সভার পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...