প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:48 AM
নবীনগর প্রেসক্লাবে ৪০ বছর পদার্পণ অনুষ্ঠিত
আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব তার দীর্ঘ পথচলায় ৪০ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে গতকাল (২২/১১/২৫) প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে কেক কেটে এবং আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসে দিনটি উদযাপন করেন সাংবাদিকরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি শ্যামা প্রশাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাবু, সাংবাদিক শাহনূর খান আলমগীর, মিঠু সূত্রধর পলাশ, আবু কাউছার, জামাল হোসেন পান্না, মোহাম্মদ আবদুল হাদী, মাহবুবুর রহমান ও তানজিনা আক্তার শিলা প্রমুখ। সভায় বক্তারা প্রেসক্লাবের চার দশকের যাত্রাপথ, স্থানীয় সাংবাদিকতার সার্থকতা ও ব্যর্থতা তুলে ধরেন এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রেসক্লাবের অবদানকে বিশেষ ভাবে প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...