প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Nov 2025, 10:53 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ধরা পড়ল ১০ মামলার আসামি রয়েলসহ তিনজন
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনসহ মোট ১০ মামলার পলাতক আসামি মো. রয়েলসহ তিন পরোয়ানা ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ডাকাতি, দস্যুতা, মাদক ও দ্রুত বিচার আইনের ১০ মামলার আসামি মো. রয়েল (৩২), দ্রুত বিচার আইন, ডাকাতি ও মাদক মামলার আসামি ওহেদুল নবী (৩০) এবং আসামি মো. মামুন (৩৮)। মো. রয়েল মাধবপুর গ্রামের মৃত শাহজাহান ওরফে ছাওয়াল মিয়ার ছেলে, ওহেদুল নবী একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং মো. মামুন রেনু মিয়ার ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েলসহ থানার অন্যান্য কর্মকর্তারা। ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন আসামিকে রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...